এই রকম সম্মান ও সৌভাগ্য এই দুনিয়াতে আর কয়জনের ভাগ্যে জুটিয়াছে তাহা এক আলেমুল গায়েবই জানেন। মক্কামোয়াজ্জামায় অবস্থানকালে হজরত মাসুম র. আলাহ্তায়ালার প্রেমে এতই বিভোর হইয়া থাকিতেন যে, অধিকাংশ সময় তিনি খানায়ে কাবার তওয়াফে মশগুল হইয়া থাকিতেন এবং এই ইবাদতকে সর্বশ্রেষ্ঠ ইবাদত বলিয়া মনে করিতেন। মিলনের স্থান ছিল বড়ই মনোরম এবং প্রেমের সেই মিলনও ছিল খাঁটি ইশকের রঙে রঞ্জিত। জীবনের সেই দিনগুলিই ছিল তাঁহার নিকট সর্বাপেক্ষা প্রিয় ও আনন্দময়। সেই মিলনঘন মুহূর্তে একদিন হজরত বলিলেন, কাবা শরীফের অনন্ত সৌন্দর্যের সঙ্গে আমি এখন আলিঙ্গনাবদ্ধ এবং চুম্বনরত। যাবতীয় সৃষ্টি এখন নূরের আলোকে উলসিত ও উদ্ভাসিত হইয়া উঠিয়াছে এবং আমার সমগ্র সত্তা এখন কাবায়ে-হাসানার অবিচ্ছিন্ন সত্তার সহিত একাকার হইয়া গিয়াছে। অন্তরের তীব্র ব্যাকুলতায় আলাহ্তায়ালা নিজ হইতে এইভাবে তাঁহার ডাকে সাড়া দিয়া তাঁহাকে মিলনমাল্যে ভূষিত করেন। মক্কা শরীফ হইতে বিদায় গ্রহণ করার সময় ঘনাইয়া আসিলে হজরত বলিলেন, এখান হইতে বিদায়ের প্রাক্কালে আলাহ্তায়ালা আমাকে যে দুর্লভ পুরস্কার প্রদান করেন এবং উচ্চ মর্যাদায় পরিপূর্ণ দানসমূহ এনায়েত করেন তাহা বর্ণনাতীত। ইতিপূর্বে অবুদীয়তের খেলায়াতে সৌভাগ্যশালী করা ছাড়াও বিদায়ী খেলায়াত হিসাবে আমাকে বিশেষ অনুগ্রহস্বরূপ কারুকার্যখচিত একটি অতিমূল্যবান উজ্জ্বল সবুজ রঙের জড়োয়ার চাদর উপহার স্বরূপ প্রদান করা হইয়াছে। ইহার পরে আমার সঙ্গীদের সকলের প্রতি পৃথক পৃথকভাবে খেয়াল করিয়া জানিতে পারিয়াছি যে, তাঁহাদের প্রত্যেককে পৃথক পৃথকভাবে পুরস্কৃত করা হইয়াছে। আলহামদুলিলাহ্। আলাহ্তায়ালার প্রেমের কী অপার মহিমা! পবিত্র এক আশেকের অসিলায় তাঁহার সঙ্গীগণকেও আলাহ্তায়ালা এইভাবে পুরস্কৃত করিয়াছেন। হজরত খাজা মাসুম র. হজরত নবী করিম স. এর রওজা মোবারক এবং খলিফাবৃন্দ, আহলে বায়াত ও সাহাবায়ে কেরামগণের মাজার শরীফ জিয়ারত করিয়া বিশেষ বিশেষ ধরনের খাস্ ফয়েজ ও বরকতসমূহ লাভ করেন। জনাবে রসুলুলাহ স. এর রওজা মোবারক ছাড়াও তিনি হজরত আবুবকর রা, হজরত ওমর ফারুক রা, হজরত ওসমান রা, হজরত খাদিজাতুল কোবরা রা, হজরত ফাতেমা জহুরা রা, হজরত আয়েশা সিদ্দিকা রা.-গণের রওজা শরীফ পৃথক পৃথকভাবে জিয়ারত করেন এবং সকলের ব্যক্তিত্বপূর্ণ ও তেজদীপ্ত নেসবতের আবির্ভাব হইতে অসীম অনুগ্রহ, দয়া, স্নেহ মমতা, প্রগাঢ় ভালবাসা, খেলায়াত, খুবি ও বিশেষ বিশেষ হালাতের উপর রহস্যের অন্তরাল হইতে মারেফতের বহু উচ্চ মাকামে অবস্থিত মোয়ামেলা ও নেয়ামতসমূহ লাভ করেন। ইহা ছাড়া জান্নাতুল বাকী এবং অন্যান্য মোবারক মাজারসমূহ জিয়ারত করিয়া ফয়েজ ও বরকতের নূরের মধ্যে অবগাহন করেন।
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।