প্রচেষ্টার ফলে এই তরিকার মাধ্যমে ইসলামের লুপ্ত গৌরব ও সৌন্দর্য প্রজ্জ্বলিত সূর্যের মতো সমগ্র বিশ্বব্যাপী বিকশিত হইয়া পড়িয়াছিল। হজরত মোজাদ্দেদে আলফেসানী র. যে কতবড় আলাহ্ভক্ত সাধক, ধর্ম সংস্কারক, মারেফতের উচ্চস্থানে আসীন ও আলাহ্তায়ালার মাহ্বুব ছিলেন, তাহা ধারণা করাও যেমন আমাদের পক্ষে দুঃসাধ্য, তেমনি হজরত খাজা মাসুম র. সম্পর্কেও সাধারণভাবে ধারণা করা আমাদের পক্ষে সম্ভব নয়। বস্তুতপক্ষে, হজরত খাজা মাসুম র. ছিলেন পিতার সর্বপ্রকার মারেফতসমূহের প্রকৃত সমঝদার ও রাজদার। হজরত মোজাদ্দেদে আলফেসানী র. এর বহু অপ্রকাশিত গোপন রহস্য এবং মারেফতের ধারণাতীত রকমের উচ্চ এবং সূক্ষ্ণ মাকামাত ও বিষয়গুলি সম্পর্কে অন্য কেহ অবহিত ছিলেন না। হজরত মোজাদ্দেদ র. লিখিত কোন কোন দুর্লভ মকতুব হইতে জানা যায়- আলাহ্তায়ালা হজরত মোজাদ্দেদে আলফেসানীকে এই উচ্চ মর্যাদাসম্পন্ন মারেফতের যে সূক্ষ্ণ সূক্ষ্ণ বিষয়বস্তু ও হকিকত সম্পর্কে জ্ঞানদান করিয়াছিলেন, তাহার মধ্যে মাত্র এক তৃতীয়াংশ সাধারণের অবগতির জন্য, এক তৃতীয়াংশ বিশিষ্ট খলিফাগণের অবগতির জন্য প্রকাশ করা হইয়াছিল এবং বাকী এক তৃতীয়াংশ ছিল অত্যন্ত গোপনীয়তার সহিত সুরক্ষিত। কিন্তু হজরত খাজা মাসুম র. পিতার সমস্ত প্রকার মারেফতেরই পূর্ণ অধিকারী ছিলেন। পিতার যে সমস্ত মকতুব, পুস্তিকা ও মারেফতের বিষয়বস্তু সম্পর্কে সাধারণের জ্ঞানের স্তর ছিল অত্যন্ত সীমিত, তিনি সেইগুলিকে আরও সহজভাবে ব্যাখ্যা বিশেষণ করিয়া সকলের জন্য বোধগম্য করিয়া তুলেন এবং সারাজীবন অত্যন্ত যত্নের সহিত মারেফত সংμান্ত এইসব দুরূহ ও জটিল বিষয়গুলির সহজতম ও বোধগম্য ব্যাখ্যা প্রদান করেন। হজরত খাজা মাসুম র. মক্কা ও মদীনাশরীফ সফর করিয়া হজ্ব ও জিয়ারতের মাধ্যমে প্রভূত সম্মান ও মর্যাদার অধিকারী হইয়াছিলেন। হজ্ব ও জিয়ারতের সময়ে তিনি আলাহ্তায়ালার নিকট হইতে বিশেষ অনুগ্রহ এবং দুই জাহানের সরদার জনাব রসুলে মকবুল স. এর নিকট হইতে অশেষ মেহেরবানি লাভ করিয়া ধন্য হইয়াছিলেন। তাঁহার পুত্র হজরত খাজা আবদুলাহ র. কতৃর্ক লিখিত তথ্যাদি হইতে এ সম্পর্কে বিস্তৃতভাবে অনেক কিছু জানা যায়, যাহার কিছু কিছু সংক্ষেপে এখানে বর্ণনা করা হইল। সমুদ্র সফর শেষে স্থলপথে রওয়ানা হওয়ার পর হজরত মাসুম র. জানান যে, এখানকার পাহাড় পর্বত মরুভূমি সবকিছুই নবী করিম স. এর নূরে ভরপুর হইয়া আছে। খানায়ে-কাবা আজ নিজ মাকাম শরীফ হইতে আমার নিকট তশরিফ লইয়া আসিয়াছেন।
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।