সমগ্র হিন্দুস্তান জুড়িয়া তখন হজরত মোজাদ্দেদে আলফেসানী র. এর কাফেলায় শরীক হইয়াছেন। হিন্দুস্তানের বাহিরেও তখন কিছু কিছু মুরিদান ও খলিফা ছড়াইয়া পড়িয়াছেন। বে-দ্বীনের অন্ধকার হইতে দ্বীনের মশালকে সাহাবায়ে কেরামগণের নূরের আলোকে প্রজ্জ্বলিত করিয়া রাখিয়া গিয়াছেন হজরত ইমামে রব্বানী। এখন সেই আলোর শিখাকে μমান্বয়ে ব্যাপকভাবে বিস্তৃত ও দীপ্ত করার দায়িত্ব আসিয়া পড়িয়াছে হজরত মাসুমের উপর। সেই বিশাল কাজের গুরুদায়িত্ব অত্যন্ত শৃঙ্খলা ও প্রজ্ঞার সহিত হজরত খাজা মাসুম র. পালন করিয়া চলিলেন। ধর্মীয় ও আধ্যাত্মিক শিক্ষাদানে এবং অন্যান্য জনহিতকর কাজে তিনি নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করিলেন। উপদেশ প্রদান এবং হেদায়েতের পথে আহবান করা ছাড়াও শরীয়ত সম্পর্কে শিক্ষাদান ও ধর্ম সংμান্ত বিষয়সমূহে বক্তৃতা প্রদান করা তাঁহার নিকট সর্বাপেক্ষা প্রিয় বিষয় ছিল। তিনি তফসির, হাদিস, ফেকাহ্ এবং আধ্যাত্মিক বিষয়সমূহ অত্যন্ত যত্নের সহিত সকলকে শিক্ষা প্রদান করিতেন। মোঘল সাম্রাজ্যের বাদশাহ্ জাহাঙ্গীর, বাদশাহ্ শাহ্জাহান ও বাদশাহ্ আলমগীর র. হজরত খাজা মাসুম র. এর মুরিদ ছিলেন। এই তিনজন বাদশাহ্ প্রত্যেকেই তাঁহাদের রাজত্বকালে হজরত খাজা মোহাম্মদ মাসুম র.কে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে তাঁহার জীবদ্দশায় সেরহিন্দ শরীফে তশরীফ লইয়া আসিয়াছিলেন। বিশেষভাবে বাদশাহ্ আলমগীর র. তাঁহার বিশিষ্ট মুরিদ এবং তাঁহার ভাইদের অতি ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ছিলেন। মকতুবাতে মাসুমীয়ার মধ্যে (দ্বিতীয় এবং তৃতীয় খণ্ডে) দেখা যায়, কয়েকটি মকতুব বাদশাহ্ আলমগীর র. এর নামে লিখিত হইয়াছে- যাহা হইতে হজরত খাজা মোহাম্মদ মাসুম র. এর সহিত বাদশাহ আলমগীর র. এর আধ্যাত্মিক সম্পর্কের বিষয়ে ভালভাবে অবহিত হওয়া যায়। হজরত মোজাদ্দেদে আলফেসানী র. কাদেরিয়া, চিশতিয়া, সোহ্রাওয়ার্দিয়া প্রভৃতি তরিকার খলিফা ছিলেন। তিনি সর্বশেষ খেলাফত লাভ করেন হজরত খাজা বাকীবিলাহ্ র. এর নিকট হইতে নকশ্বন্দিয়া তরিকায়। এই নকশ্বন্দিয়া তরিকার মূল্যবান সিল্সিলা ও উচ্চ মর্যাদা সম্পর্কে হজরত ইমামে রব্বানী তাঁহার বহু মকতুবাত ও পুস্তিকায় অনেক খোশখবর ও প্রশংসাবাণী লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। নকশ্বন্দিয়া তরিকা ছাড়াও অন্যান্য তরিকার সারবস্তুকে তিনি আধ্যাত্মিক উন্নয়ন সাধনের সহায়ক হিসাবে গ্রহণ করিয়াছিলেন। তাঁহার মোজাদ্দেদ সুলভ প্রজ্ঞা এবং সূক্ষ্ণাণুসূক্ষ্ণ জ্ঞানের আলোকে যে পূর্ণ সৌন্দর্যমণ্ডিত নতুন তরিকার আত্মপ্রকাশ ঘটে, হজরত খাজা মোহাম্মদ মাসুম র. ছিলেন সেই তরিকারই প্রধান ধারক এবং প্রচারক। এই তরিকাই খাস্ মোজাদ্দেদিয়া তরিকা হিসাবে অভিহিত হইয়া থাকে। হজরত খাজা মোহাম্মদ মাসুম র. এর আন্তরিক
— صفحة ١٩ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.