মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

র. তাঁহার জন্য দোয়া করিলে বাদশাহ্‌ জাহাঙ্গীর পুত্রের বিদ্রোহ দমন করিতে সমর্থ হন। যুদ্ধে পরাজিত হওয়ার পর শাহ্‌জাহান ইহা জানিতে পারিয়া ক্ষুণ্ন হৃদয়ে হজরতের নিকট হাজির হইয়া আরজ করেন, অপরিণামদর্শী পিতা অপেক্ষা তিনি তাঁহার অধিক ভক্ত হওয়া সত্ত্বেও হজরত কেন তাঁহার জন্য দোয়া করেন নাই। উত্তরে হজরত মোজাদ্দেদে আলফেসানী র. স্মিত হাস্যে তাঁহাকে শান্ত হওয়ার উপদেশ দিয়া বলিয়াছিলেন, বাবা একটু সবর কর। বৃদ্ধ পিতাকে কষ্ট দিও না। অদূর ভবিষ্যতে তুমি তোমার পিতার সিংহাসনে আরোহণ করিবে আর আমার পুত্র মোহাম্মদ মাসুম আমার সমগ্র বাতেনী মসনদে অধিষ্ঠিত হইবে। হজরত মোজাদ্দেদে আলফেসানী র. বয়সের শেষ প্রান্তে কোন মজলিশে বা দরবারে আসা যাওয়া প্রায় বন্ধ করিয়া দিয়াছিলেন। বাহিরের লোকজনের সঙ্গে তেমন দেখা সাক্ষাৎ করিতেন না। তাঁহার শেষ জীবনের এই দিনগুলিতে তিনি আলাহ্‌র অন্তহীন প্রেমে অধিকাংশ সময় মশগুল হইয়া থাকিতেন। তাঁহার সমস্ত মুরিদগণের ভার এবং অন্যান্য কাজের দায়িত্ব তিনি তখন খাজা মাসুম র. এর উপর সোপর্দ করিয়া দিয়াছিলেন। তখন হইতে মসজিদের ইমামতী, মুরিদগণের তরবিয়ত এবং লোকজনকে তরিকায় বায়াত করার সমস্ত দায়িত্ব হজরত মাসুমকে পালন করিতে হইত। এমনি সময়ে একদিন হজরত মাসুমকে নিভৃতে নিজের কাছে ডাকিয়া হজরত মোজাদ্দেদ র. বলিলেন, এই নশ্বর দুনিয়ায় আমার বাঁচিয়া থাকার আর কোন প্রয়োজন আমি দেখিতেছি না। আমাকে কাইয়ুমিয়াতের যে মহান মর্যাদায় ভূষিত করা হইয়াছিল, উহার অধিকারী এখন আপনি। আপনার প্রতি মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির কারণে, আমার জীবিতকালে, উহা আপনি লাভ করিয়াছেন। আলাহ্‌তায়ালা কতৃর্ক প্রদত্ত এই বিরল নেয়ামতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করিবেন এবং শোকরগোজার থাকিবেন। যাবতীয় সৃষ্টি পূর্ণ শওকের সহিত এখন হইতে আপনার দিকে ধাবিত হইতেছে, কারণ তাহারা সকলেই আপনার কাইয়ুমিয়াতে উপর খুব সন্তুষ্ট। এই ঘটনার অল্প কিছুদিন পরে ১০৩৪ হিজরীর ২৮শে সফর (১৬২৪ ইং) ৬৩ বৎসর বয়সে হজরত ইমামে রব্বানী মোজাদ্দেদে আলফেসানী র. ইন্তেকাল করিলে হজরত খাজা মাসুম র. পিতার স্থলাভিষিক্ত হন। দ্বীন ইসলামের সঠিক ধারাকে নানাবিধ ভ্রষ্টতা, বেদাতী ও কলুষতা হইতে সংস্কার সাধনের পর হজরত মোজাদ্দেদ র. এর জীবনাবসান ঘটে। দিলীর বাদশাহ্‌ জাহাঙ্গীর তখন তাঁহার অনুগত ভক্ত ও অন্যতম প্রধান মুরিদ। বাদশাহ্‌ আকবরের 'দ্বীন-ই-ইলাহি'র নূতন মতবাদ অঙ্কুরেই বিনষ্ট হইয়াছে। বিশিষ্ট আমীর ওমরাহ, আলেম হইতে আরম্ভ করিয়া সাধারণ মানুষ এমন কি সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা ও কর্মচারী পর্যন্ত

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।