মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ধর্মের সহিত শত্রুতা করার মানসে দিলীর বাদশাহ্‌ আকবর যে 'দ্বীন- ই-ইলাহি' নামক এক কিম্ভূতকিমাকার নূতন ধর্মের প্রবর্তন করিয়াছিলেন, তাহা সমূলে ধ্বংস করিবার জন্য কঠোর হস্তে প্রতিরোধ করিতে গিয়া হজরত মোজাদ্দেদে আলফেসানী র. রাজরোষে পতিত হইয়াছিলেন। কিন্তু বাদশাহ্‌ আকবর তাঁহার বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করিতে সাহসী না হইলেও আকবরের পরে বাদশাহ্‌ জাহাঙ্গীর ঘনিষ্ঠ মহলের উস্কানিতে চμান্তের শিকার হন এবং শাহি দরবারে প্রবেশ করিবার সময় কুর্নিশ না করার অজুহাতে তিনি হজরত মোজাদ্দেদে আলফেসানী র.কে গোয়ালিয়র জেলে প্রেরণ করেন। বাদশাহের এই হঠকারিতায় মোজাদ্দেদিয়া অনুসারী অসংখ্য ভক্তবৃন্দের সহিত প্রধান সেনাপতিসহ অধিকাংশ সেনাবাহিনী অসন্তুষ্ট হইলে বাদশাহ্‌ জাহাঙ্গীর সেনাবাহিনীর ঐ সমস্ত লোকদের দমন করিতে গিয়া প্রধান সেনাপতির নিকট পরাস্ত ও বন্দী হন। হজরত মোজাদ্দেদে আলফেসানী র. এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ফেতনা-ফাসাদ অবিলম্বে বন্ধ করিয়া পূর্বের মত বাদশাহের আনুগত্য স্বীকার করার জন্য জেলখানা হইতে প্রধান সেনাপতির নিকট নির্দেশ প্রেরণ করেন। যেমন মোর্শেদ, তাঁহার তেমনি মুরিদ। বিনা বাক্যব্যয়ে প্রধান সেনাপতি তাঁহার আদেশ শিরোধার্য করিয়া পূর্বের মত বাদশাহ্‌ জাহাঙ্গীরের আনুগত্য স্বীকার করিয়া লইলেন এবং সম্মানের সহিত তাঁহাকে মুক্ত করিয়া দিলেন। বাদশাহ্‌ আবার তাঁহার বাদশাহী ফিরিয়া পাইলেন। এই ঘটনায় বাদশাহ্‌ জাহাঙ্গীর আশ্চর্য ও হতবাক হইয়া গেলেন। হাতে পাইয়াও হজরত মোজাদ্দেদে আলফেসানী র. কোন প্রতিশোধ গ্রহণ করিলেন না। কি আশ্চর্য মহানুভবতা! হজরত মোজাদ্দেদে আলফেসানী র. এর এই অভূতপূর্ব মহানুভবতার ফলে বাদশাহ্‌ জাহাঙ্গীরের জীবনে বিরাট পরিবর্তন সূচিত হইল। তিনি হজরত মোজাদ্দেদ র.কে শুধু জেল হইতে সসম্মানে মুক্তিই প্রদান করিলেন না, হজরতের সমস্ত শর্তগুলিকে আদেশ হিসাবে মানিয়া লইয়া দ্বীন-ই-ইলাহির যাবতীয় কর্মকাণ্ড ও শরিয়ত-পরিপন্থী সকল প্রকার বেদাতী কার্যকলাপসমূহ অবিলম্বে বন্ধ করিবার জন্যও নির্দেশ প্রদান করিলেন এবং সেইসঙ্গে অনুতপ্ত চিত্তে হজরতের নিকট ক্ষমা প্রার্থনা করিয়া তাঁহার নিকট বায়াত গ্রহণ করিলেন। বাদশাহ্‌ জাহাঙ্গীরের পত্নী নূরজাহান যখন দিলীর সিংহাসনের উত্তরাধিকারী শাহ্‌জাহানের বিরুদ্ধে চμান্ত করিয়া বৃদ্ধ বাদশাহ্‌কে শাহ্‌জাহানের প্রতি বিরূপ ও বিদ্বেষভাবাপন্ন করিয়া তোলেন, তখন একসময় বাধ্য হইয়া শাহ্‌জাহান পিতা জাহাঙ্গীরের বিরুদ্ধে নিজস্ব শক্তিশালী সেনাবাহিনীর সহযোগিতায় বিদ্রোহ ঘোষণা করেন। প্রায় পরাজয়ের মুখে বাদশাহ্‌ উপায়ান্তর না দেখিয়া হজরত মোজাদ্দেদ র. এর নিকট হাজির হইয়া বিজয়ের জন্য দোয়া প্রার্থনা করিলেন। হজরত মোজাদ্দেদ

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।