মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

হজরত মোজাদ্দেদে আলফেসানী র. তাঁহার এই পুত্রের উচ্চ নেস্‌বত ও বাতেনী মাকামাত সম্পর্কে বলিয়াছেন যে, মাসুম আলাহ্‌র আ'রেফ। তিনি আমার নিকট হইতে সামান্য পরিমাণও কিছু ছাড়িতেছেন না। আমি যাহা কিছু বলি, তাহার সমস্তই তিনি ইয়াদ করিয়া লন। তিনি এই মারেফতী কেন্দ্রবিন্দুর একটি স্তম্ভস্বরূপ। আমার নিকট হইতে প্রতিটি আধ্যাত্মিক স্তর তিনি সাফল্যের সহিত শেষ করিয়াছেন। এইভাবে হজরত খাজা মাসুম র. ইমামে রব্বানী মোজাদ্দেদে আলফেসানী র. এর অনন্য কামালাত ও বৈশিষ্ট্যের যাবতীয় অংশ হাসিল করিয়াছিলেন। পিতার এই সমস্ত গুণসমূহের অধিকারী হওয়ার জন্যই খাজা মাসুম র. সম্পর্কে হজরত মোজাদ্দেদে আলফেসানী র. ভবিষ্যদ্বাণী করিয়াছিলেন যে, মাসুম আমার পরে আমারই মত দুনিয়ার কুতুব হইবেন। আলাহ্‌তায়ালার নৈকট্য লাভকারী এই মাহবুব সম্পর্কে হজরত ইমামে রব্বানী র. একদা বর্ণনা করিয়াছেন, মাসুমকে আলাহ্‌পাক পবিত্রতা ও বিশুদ্ধতায় পরিপূর্ণ করিয়াছেন। রাব্বুল আ'লামীন তাঁহার হাবীব হজরত আহম্মদ মুজতবা মোহাম্মদ মোস্তফা স. এর পবিত্র দেহ মোবারক যে মোবারক মাটি দ্বারা তৈরী করিয়াছিলেন, তাহার অবশিষ্টাংশের কিয়ৎ পরিমাণ মাসুমের দেহেও মিশিয়া আছে যাহার ফলে তিনি জন্মগতভাবে পবিত্রতার অধিকারী এবং যাহার প্রভাবে তিনি মূলতত্ত্বের সহিত দৃঢ়ভাবে আবদ্ধ হইয়া কাইয়ুমিয়াতের অন্তর্ভুক্ত হইয়াছেন। খাজা মাসুম র. সম্পর্কে তিনি অন্যত্র বলিয়াছেন, মোহাম্মদ মাসুম সাবেকীন্‌ অর্থাৎ অগ্রগামীদের দলভুক্ত। সাবেকীন ও আখেরীনদের শানে কালাম-পাকে আলাহ্‌তায়ালা এরশাদ করিয়াছেন, সুলাতুম্‌ মিনাল্‌ আওয়ালীনা ওয়া কালীলুম্‌ মিনাল্‌ আখেরীন অর্থাৎ সাবেকীনদের মধ্যে এক জাতি এবং আখেরীনদের মধ্যে অল্প সংখ্যক। হজরত শায়েখ আহমদ র. তাঁহার পুত্র মাসুমকে শুধু স্নেহের চক্ষেই দেখিতেন না, আলাহ্‌র মাহবুব হিসাবে তাঁহাকে তাজিম ও শ্রদ্ধা করিতেন। কিশোর বয়সে একবার মাসুম র. তাঁহার পিতার সহিত দিলী গিয়াছিলেন। একদিন দুপুরে পিতা ঘরে না থাকায় তিনি তাঁহার পিতার পালংকে ঘুমাইয়া পড়েন। ইত্যবসরে হজরত মোজাদ্দেদ র. ঘরে ফিরিয়া আসিলে খাদেমগণ শশব্যস্ত হইয়া নিদ্রিত মাসুম র.কে জাগাইতে উদ্যত হইলেন। হজরত মোজাদ্দেদ র. নিষেধ করিয়া তাজিমের সহিত বলিলেন, ওখানে আলাহ্‌তায়ালার প্রিয় মাহবুব আরাম করিতেছেন। ঘুম হইতে তাঁহাকে জাগাইলে তাঁহার আরামের ব্যাঘাত ঘটিবে এবং তিনি কষ্ট পাইবেন। এই কথা বলার পর হজরত মাসুম র. ঘুম হইতে জাগিয়া না উঠা পর্যন্ত তিনি ঘরের বাহিরে অপেক্ষা করিয়াছিলেন। এই ঘটনা হইতেই বুঝা যায়, হজরত মোজাদ্দেদ র. তাঁহার পিতা এবং অত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও আলাহ্‌তায়ালার পছন্দ ও ভালবাসার কারণে নিজ পুত্র কিশোর মাসুমের প্রতি তিনি কতখানি মর্যাদা ও সম্মান প্রদর্শন করিয়াছিলেন।

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।