মাহ্বুবকেও ইজ্জত ও মর্যাদা প্রদান করা অবশ্য কর্তব্য। তাহা না হইলে যে, সেই জালা-জালালুহুর প্রতি অসম্মান করা হয়। পিতার প্রত্যক্ষ লালন-পালনে এবং আলাহ্পাকের খাস রহমতে হজরত খাজা মাসুম র. আধ্যাত্মিক অবস্থার বিভিন্ন স্তর ও গুঢ় রহস্যের সঙ্গে একে একে ঘনিষ্ঠ পরিচয়ের মাধ্যমে উন্নতির ধাপে ধাপে বিন্যস্ত সোপানসমূহের দিকে অগ্রসর হইতে লাগিলেন। ঊর্ধ্বারোহণের সেই অভিযাত্রায় ১৪ বৎসর বয়সে একদিন তিনি স্বপ্নে দেখিলেন, তাঁহার পবিত্র বদন হইতে নূরের ধারা প্রবাহিত হইয়া সমস্ত পৃথিবীকে আলোকিত করিয়া দিতেছে। গভীর অন্ধকার-ভেদী সেই উজ্জ্বল আলোকরশ্মি যেন পার্থিব জগতের সমস্ত অণু-পরমাণুর মধ্যে প্রবেশ করিয়া সবকিছু বিকশিত ও উদ্ভাসিত করিয়া তুলিয়াছে। একমাত্র প্রখর সূর্যকিরণের সঙ্গেই যেন সেই সর্বত্রগামী নূরের আলোর কিছুটা তুলনা করা যায়। স্বপ্নের বৃত্তান্ত শ্রবণ করিয়া পিতা হজরত মোজাদ্দেদ র. তাঁহাকে বলিলেন, আপনি কুতুবুজ্জামান (জমানার কুতুব) হইবেন। আমার এই কথা আপনি মনে রাখিবেন। সেই বিরাট দায়িত্ব পালনের জন্য অদৃশ্যলোক হইতে, তাঁহার পিতার তত্ত্বাবধানে, যেন তাঁহাকে প্রস্তুত করা হইতেছিল- যাহাতে পিতার পর সেই সুকঠিন দায়িত্বসমূহ যোগ্যতা ও সততার সহিত তিনি পরিপূর্ণভাবে পালন করিতে পারেন। হজরত খাজা মাসুম র. এর স্মরণশক্তি ছিল অত্যন্ত প্রখর এবং সেই সঙ্গে তিনি ছিলেন অসাধারণ মেধাবী ও তীক্ষ্নজ্ঞানের অধিকারী। কিশোর বয়সে মাত্র তিন মাসের মধ্যে তিনি সম্পূর্ণ কালামপাক হেফজ করিয়াছিলেন। হজরত মোজাদ্দেদে আলফেসানী র. তাঁহার স্মরণ শক্তির প্রশংসা করিয়া বলিয়াছেন, দিনে দিনে মাসুম আমাদের এই নেসবতের সমস্ত কিছু এমনভাবে সংগ্রহ করিয়া লইতেছে যেমন শরহে বেকায়ার গ্রন্থপ্রণেতা তাঁহার পিতামহের নিকট হইতে তাবৎ ব্যাখ্যা ও ভাষ্য কণ্ঠস্থ করিয়া লইতেন। অসাধারণ মেধাবী ও তীক্ষ্নধীসম্পন্ন হওয়ার গুণে মাত্র ১৬ বৎসর বয়সে তিনি কোরআন শরীফ, হাদিস, ফেকাহ্ ও ইসলামের অন্যান্য শাখার এলেম শিক্ষা সম্পূর্ণ করেন। তরিকতের পথে তিনি পিতার সযত্ন লালনপালন ও পরিচর্যায় সুলুকের সমস্ত স্তরগুলি একে একে পরিভ্রমণ করেন এবং পারদর্শীতা ও যোগ্যতার সহিত পিতার নিকট ইহতে খেলাফত লাভ করেন। বাতেনী হাল ও সবকের দিকে তিনি নিজেকে এত গভীরভাবে মনোনিবেশ করিয়া রাখিতেন যে, তখন এক আলাহ্ ছাড়া অপর সবকিছুই তাঁহার নিকট বিলীন হইয়া যাইত। আলাহ্তায়ালার বিশেষ রহমতে এইভাবে তিনি তাঁহার বুজুর্গ পিতার সমস্ত হালের হকীকত, মারেফতের সূক্ষ্ণাতিসূক্ষ্ণ রহস্যাবলী এবং বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী হইয়াছিলেন।
— صفحة ١٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.