মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

সৌভাগ্যের ইঙ্গিত বহন করিয়া আনিয়াছে। তাঁহার জন্মের মাত্র কয়েকমাস পরেই আমি হজরত খাজা বাকীবিলাহ্‌ র. এর সাক্ষাৎ লাভ করি এবং তাঁহার নিকট বায়াত হইয়া নিজেকে সম্পূর্ণরূপে তাঁহার খেদমতে সমর্পণ করিবার সুযোগ লাভ করি। হজরত খাজা র. এর নেক নজর, তরবিয়ত ও দোয়ার ফলে অতি অল্প সময়ের মধ্যে আমি যে দুর্লভ রূহানী দৌলতসমূহ তাঁহার নিকট হইতে হাসিল করিতে কামিয়াব হইয়াছি, তাহার কোন তুলনা হয় না। হজরত খাজা মাসুম র. বাল্যকালে তাঁহার বড় ভাই হজরত খাজা সাদেক র. এবং হজরত ইমামে রব্বানী র. এর অন্যতম প্রধান খলিফা হজরত শায়েখ মোহাম্মদ তাহের লাহোরী র. এর নিকট হইতে ইসলাম ধর্মের বিভিন্ন শাখায় শিক্ষা লাভ করেন। ইহার পর অধিকাংশ সময় তিনি বুজুর্গ পিতার প্রত্যক্ষ তত্ত্বাবধানে দ্বীনি এলেমের বহু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করেন। তাঁহার পিতা হজরত ইমামে রব্বানী র. সব সময় এলেম হাসিল করার উপর অত্যন্ত গুরুত্ব প্রদান করিয়া বলিতেন, এলেমই হইতেছে সমস্ত অবস্থার উৎপত্তি ও উন্নতির মূল, যে জন্য বাতেনী সবকের পূর্বে এলেম হাসিল করা অত্যন্ত জরুরী। হজরত মাসুম র. কে তিনি বলিতেন, এই সমস্ত পুঁথিগত বিদ্যা শিক্ষা তুমি তাড়াতাড়ি শেষ কর, কেন না ইহা অপেক্ষা আরও অনেক বড় কাজ তোমার জন্য অপেক্ষা করিতেছে। হজরত মাসুম র. এর শিশুকালেই হজরত মোজাদ্দেদ র. বুঝিতে পারিয়াছিলেন যে, তিনি জন্মগতভাবেই বেলায়েতে খাসসায়ে মোহাম্মদীর কাবেল। মাত্র তিন বৎসর বয়সে সমস্ত গুণের সমন্বয়ে হকীকতে তাজালীর সঙ্গে তওহীদের জাতি হরফ যে শিশুর জবানীতে প্রকাশ পায়, সে আর দশজন শিশুর মত কখনও সাধারণ হইতে পারে না। তিনি যে আলাহ্‌তায়ালার খাস রহমত প্রাপ্ত মাহ্‌বুব এবং ভবিষ্যতে তাঁহার জন্য যে বিরাট দায়িত্বসহ বহু কাজ অপেক্ষা করিয়া আছে তাহা বুঝিতে আলাহ্‌পাকের অনন্ত মারেফতের অধিকারী হজরত মোজাদ্দেদে আলফেসানী র. এর কোন ভুল হয় নাই। ধর্মীয় শিক্ষার সঙ্গে সঙ্গে মাত্র এগার বৎসর বয়সে হজরত মোজাদ্দেদে আলফেসানী র. তাঁহাকে মারেফতের প্রথম সবক প্রদান করেন। যিনি জন্মগ্রহণ করার পর হইতে এই সৌভাগ্য অর্জন করার যোগ্য ছিলেন, জাহেরী এলেম শিক্ষার সঙ্গে সঙ্গে আলাহ্‌তায়ালার সেই প্রকৃত পরিচয় ও সৃষ্টির রহস্যের দিকেও হজরত ইমামে রব্বানী র. তাঁহাকে কিশোর বয়সেই আকর্ষণ করিয়াছিলেন। পিতা হইলেও হজরত ইমামে রব্বানী র. তাঁহাকে অত্যন্ত সম্মান ও তাজীমের দৃষ্টিতে দেখিতেন। তিনি বলিতেন, মাসুম আলাহ্‌তায়ালার মাহ্‌বুব। জন্মগতভাবেই তিনি পবিত্র ও উচ্চ মর্যাদার অধিকারী। কোন পাপ কখনও তাঁহাকে স্পর্শ করিতে পারে নাই। আলাহ্‌তায়ালার শান ও সর্বোচ্চ মর্যাদার খাতিরে তাঁহার প্রিয়

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।