মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

পীরের আদেশ শিরোধার্য করিয়া হজরত শাহ্‌ রফিউদ্দীন র. সেখানে পেঁৗছানোর পর আলাহ্‌পাকের ইচ্ছায় মোরাকাবার মাধ্যমে প্রকৃত ঘটনা জানিতে পারিয়া অত্যন্ত দুঃখিত হইলেন। শত শত লোকের মাঝেও তিনি হজরত শাহ্‌ বু- আলী কলন্দর র.কে চিনিতে পারিলেন। তিনি নিজে তাঁহার নিকট উপস্থিত হইয়া তাঁহার প্রতি সম্মান প্রদর্শন করিলেন এবং অত্যন্ত বিনয় ও আজিজির সহিত ঘটনা সম্পর্কে বার বার দুঃখ প্রকাশ করিয়া তাঁহার নিকট মাফ চাহিলেন। হজরত শাহ্‌ বু-আলী কলন্দর র. তাঁহার ব্যবহারে সন্তুষ্ট হইয়া পুনরায় কেলা নির্মাণের কাজ শুরু করার জন্য তাঁহাকে এজাজত দিলেন। তিনি হজরত রফিউদ্দীন র.কে বলিলেন, আলাহ্‌তায়ালার নির্দেশেই আপনি এখানে আসিয়াছেন। আপনার বংশে এখানে এমন এক অলি-আলাহ্‌ জন্মগ্রহণ করিবেন, যাঁহার বদৌলতে দ্বীন ইসলামের মধ্যে প্রবিষ্ট সমস্ত কুসংস্কার, শিরক, জুলমত ও কুফরী ধ্বংসপ্রাপ্ত হইবে। এই খোশখবর শোনার পর ইমাম রফিউদ্দীন র. পূর্ণ উদ্যমে কেলা নির্মাণের কাজে নিজেকে নিয়োজিত করিলেন। আলাহ্‌তায়ালার অফুরন্ত রহমতের ফলে কেলা নির্মাণের কাজ আশাতীতভাবে অল্প সময়ের মধ্যে সমাপ্ত হইলে সম্রাট ফিরোজশাহ্‌ ঐ কেলার সমস্ত দায়িত্ব হজরত শাহ্‌ রফিউদ্দীন র. এর উপর অর্পণ করিলেন। হজরত শাহ্‌ রফিউদ্দীন র. এর বুজুর্গীর খ্যাতি অতি অল্পদিনের মধ্যে সেরহিন্দে ছড়াইয়া পড়িল। সেখানে তিনি সকলের ইমাম হওয়ার সম্মান লাভ করেন। জীবনের শেষদিন পর্যন্ত তিনি পরহেজগারী, তাকওয়া ও মহান আলাহ্‌তায়ালার পরিচয় লাভের মধ্য দিয়া অতিবাহিত করিয়া সেরহিন্দ শরীফের সেই অমর প্রতিষ্ঠাতা চিরকালের মত সেরহিন্দের পবিত্র মাটিতে নিজের ঠাঁই করিয়া লইয়াছিলেন। আজও সেখানে তাঁহার পবিত্র মাজার শরীফ অসংখ্য ভক্তদের আকর্ষণ করে। হজরত ইমাম রফিউদ্দীন র. এর পুত্র এবং প্রপৌত্র ছিলেন যথাμমে হজরত শায়েখ হাবিবুলাহ্‌ র. এবং হজরত শায়েখ আব্দুল হাই র.। শায়েখ আব্দুল হাই র. ছিলেন হজরত শায়েখ জয়নুল আবেদীন র. এর পিতা এবং হজরত মখদুম আব্দুল আহাদ র. এর পিতামহ। এই বিখ্যাত বুজুর্গ হজরত আব্দুল আহাদ র. ছিলেন ইমামে রব্বানী মোজাদ্দেদে আলফেসানী হজরত শায়েখ আহমদ ফারূকী সেরহিন্দী র. এর পিতা এবং হজরত মোহাম্মদ মাসুম র. ছিলেন মোজাদ্দেদে আলফেসানী র. এর তৃতীয় সাহেবজাদা। ইমামে রব্বানী হজরত মোজাদ্দেদে আলফেসানী র. তাঁহার এই পুত্র সম্পর্কে বলিতেন, মোহাম্মদ মাসুমের জন্ম আমার জন্য অত্যন্ত শুভ তাৎপর্যপূর্ণ ও স্থায়ী

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।