মকতুবাতে মাসুমিয়া
/ ١٩٧
📝 نص 📖 PDF

চারাগাছ শাখা প্রশাখায় ধীরে ধীরে পলবিত হইয়া উঠিবে আপন মহিমায়। গায়েবী ফয়সালা দ্বারা ঠিক হইয়া গেল, সেরহিন্দের এই জনবসতিহীন আনকোরা মাটিতে সেই অদৃশ্য চারা গাছের লালন-পালন করিবার দায়িত্ব দেওয়া হইবে ঐতিহ্যবাহী ফারূকী বংশকে। সুদূর আরবে ইসলামের প্রথম চারা যে কয়জন সৌভাগ্যশালী বহু প্রতিকূল অবস্থার মধ্যেও সযত্নে লালন-পালন করিয়া বড় করিয়া তুলিয়াছিলেন, তাঁহাদের মধ্যে অন্যতম প্রধান সেই নির্ভীক অবিচল ফারূকী বংশেরই একজন কামেল অলি ও মারেফতের অক্লান্ত সাধক দ্বারা সেরহিন্দের ভিত্তি রচিত হইবে- অদৃশ্যলোক হইতে এই মর্মে আদেশ জারি হইয়া গেল। সেরহিন্দের বুনিয়াদ খাড়া করিবার ভার পড়িল সত্যসন্ধানী বুজুর্গ হজরত ইমাম রফিউদ্দিন র. এর উপর- যিনি ছিলেন হজরত খাজা মোহাম্মদ মাসুম র. এর ঊর্ধ্বতন সপ্তম পুরুষ। যেভাবে সেরহিন্দ শরীফের ভিত্তি স্থাপন করা হইয়াছিল, তাহার সে ইতিহাসও আলাহ্‌তায়ালার অনন্ত হেকমত, রহমত ও গুপ্ত রহস্যের নিদর্শনে পরিপূর্ণ। তখন দিলীর বাদশাহ্‌ ফিরোজশাহ্‌ তোঘলকের রাজত্বকাল। একদা রাজকার্য উপলক্ষে কয়েকজন শাহী কর্মচারী লাহোর হইতে দিলী আসিতেছিলেন। চলার পথে একজন কর্মচারী কোন এক স্থানে হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া পড়িলেন। তিনি ছিলেন একজন কাশফ্‌ধারী কামেল বুজুর্গ। সেই কামেল বুজুর্গ বিস্ময়ে অভিভূত হইয়া দেখিলেন, সেখান হইতে এক নূরের আলোকধারা সমগ্র বিশ্বচরাচরে ব্যাপ্ত হইয়া পড়িয়াছে- এমন কি ঊর্ধ্বমুখী একাংশের আলোকরশ্মি দ্বারা আলাহ্‌তায়ালার আরশ পর্যন্ত সমুজ্জ্বল হইয়া উঠিয়াছে। সঙ্গীদের কাহাকেও কিছু না বলিয়া তিনি তাঁহাদের সঙ্গে দিলী আসিয়া পেঁৗছিলেন এবং নিজ মোর্শেদ হজরত সাইয়েদ জালালউদ্দীন বোখারীর খেদমতে তিনি পথে-দেখা সেই নূরের খবর বর্ণনা করিলেন। হজরত সাইয়েদ জালালউদ্দীন বোখারী ওরফে মখদুম জাহানিয়া র. সেই আমলের আলা-দরজার অলি-আলাহ্‌ ছিলেন, যাঁহার অন্তর আলাহ্‌তায়ালার মারেফতের নূরে ভরপুর ছিল। জনবসতিহীন স্থানে এই ধরনের অসাধারণ নূরের বিকাশ সম্পর্কে অবহিত হইয়া তাঁহার মনে পড়িয়া গেল, তরিকার মাধ্যমে সিনা- বা-সিনা যে অসিয়ত দীর্ঘকাল হইতে সুরক্ষিত অবস্থায় প্রবাহিত হইয়া আসিতেছে সেই অসিয়তের কথাঃ আখেরী নবী হজরত মোহাম্মদ মোস্তফা আহম্মদ মুজতবা স. এর জামানা হইতে হাজার বৎসর পর হিন্দুস্তানে এমন একজন অসাধারণ অলিআলাহ্‌ এবং আলাহর খাস্‌ নির্বাচিত দাস জন্মগ্রহণ করিবেন, যিনি বেলায়েতের এবং নবুয়তের গুঢ়তত্ত্ব সম্পর্কে অগাধ জ্ঞানের অধিকারী হইবেন। তিনি হাজার বৎসরের মোজাদ্দেদের সুকঠিন দায়িত্ব বহনকারী বিরল সৌভাগ্যের অধিকারী।

— صفحة ١١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.