মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

প্রিয়তমার পছন্দ ও খুশীর সহিত নিজের সাদৃশ্য ও আনন্দকে গঠন করিয়া তোলে, প্রিয়তমার দৃষ্টিতে সে ব্যক্তি কতনা মধুর ও সুন্দর, কমনীয় ও মনোহররূপে প্রতীয়মান হইতে থাকে। প্রেমিকের বন্ধুও তাহার প্রিয়ার নজরে আকর্ষণীয় ও মূল্যবান হিসাবে প্রতিভাত হইয়া থাকে এবং প্রেমিক যাহাকে ঘৃণা করে প্রিয়ার দৃষ্টিতেও সে ঘৃণার পাত্র হিসাবে পরিদৃষ্ট হয়। বাহ্যিক এবং মৌলিক পরিপূর্ণতা কেবলমাত্র অাঁ-হজরত স. এর ভালবাসার সহিত সম্পর্কযুক্ত। কাজেই সর্বাপেক্ষা উৎকৃষ্ট আনুগত্য হইতেছে আওলিয়াগণের অনুসরণ করা এবং তাঁদের শত্রুগণের সহিত শত্রুতা করা। কিন্তু সাহাবা কেরাম রা.-গণের সম্পর্কে এই কথা কখনও প্রযোজ্য হইতে পারে না যে, বরেণ্য ও অভিজাত সাহাবাগণের প্রতি অসন্তুষ্ট ও ক্ষুব্ধ হওয়া ব্যতীত হজরত আলী করিমুলাহ্‌ ওয়াজহুর বন্ধুত্ব লাভ করা যায় না। যাহারা এই ধরনের কথা চিন্তা করে, তাহা তাহাদের ভুল ধারণা। ভুল ধারণা এই জন্য যে, কাহারও প্রতি ক্ষুব্ধ ও রাগান্বিত থাকার অর্থ হইতেছে তাহার সহিত শত্রুতার পূর্বলক্ষণ। আপনজনদের প্রতি কেহ অসন্তুষ্ট বা েμাধান্বিত হইতে পারে না। যিনি সকল সুবিচার, প্রশংসা ও পবিত্রতার মালিক সেই মহান আলাহ্‌তায়ালা সাহাবা কেরামগণের মাহাত্ম্যকে 'রুহামাউ বায়নাহুম' অর্থাৎ "তাহারা পরস্পরের প্রতি দয়ালু" (সুরা ফাতাহ) বলিয়া বর্ণনা করিয়াছেন। 'রহিম' শব্দের বহুবচন হইতেছে 'রুহামাউ' যাহা কেবলমাত্র গুণবাচক অর্থই প্রকাশ করে। সুতরাং আমাদের কর্তব্য হইতেছে, এই সব বুজর্গ সাহাবা কেরামগণ যেন পরস্পরের মধ্যে দয়ার পরিপূর্ণ আধার হিসাবে প্রশংসিত হইয়া থাকিতে পারেন। যেহেতু তাঁহাদের গুণাবলীর তুলনা কালের প্রবাহে চিরস্থায়িত্বের নিদর্শন, সেই জন্য ইহা জরুরি যে, দয়ার আধারস্বরূপ তাঁহাদের এই সমস্ত গুণাবলী যেন সঠিক নিয়মানুযায়ী চলমান কালের বুকে প্রবাহিত হয় এবং চিরস্থায়ী থাকে। ঈর্ষা, বিদ্বেষ, হিংসা, ঘৃণা শত্রুতা সব কিছুই দয়ার (রহমের) পরিপন্থী ও ঘোর বিরোধী, যাহার স্থায়িত্ব ও প্রবাহিত থাকার বিষয় তাঁহাদের (সাহাবাগণের) উপর প্রযোজ্য নয়। হাদিস শরীফে আছে, 'আমার উম্মতের মধ্যে আমার উম্মতের প্রতি সর্বাপেক্ষা অধিক রহম (দয়া) করেন আবু বকর রা.।' সুতরাং যে ব্যক্তি এই ধরনের দয়ালু (আরহাম), তাঁহার প্রতি বিদ্বেষ ও শত্রুতা কিভাবে উম্মতের জন্য সঠিক ও সত্য বলিয়া পরিগণিত হইতে পারে?

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।