মকতুবাতে মাসুমিয়া
/ 197
📝 Text 📖 PDF

হজরত খাজা মোহাম্মদ মাসুম সেরহিন্দী র. এর সংক্ষিপ্ত জীবনী

হজরত খাজা মোহাম্মদ মাসুম সেরহিন্দী র. ১০০৭ হিজরীর ১১ই শাওয়াল সোমবার সেরহিন্দ শরীফের নিকট বস্‌সি নামক স্থানে জন্মগ্রহণ করিয়াছিলেন। তিনি হজরত ইমামে রব্বানী মোজাদ্দেদে আলফেসানী শায়েখ আহমদ ফারূকী সেরহিন্দী র. এর তৃতীয় সাহেবজাদা ও খাস্‌ মোজাদ্দেদিয়া তরিকার অন্যতম প্রধান খলিফা ছিলেন। ইসলামের গৌরব, সহিষ্ণুতা, ত্যাগ, সৌন্দর্য, ইমানের প্রতি অটল দৃঢ়তা, শরীয়তের প্রতি অনড় নিষ্ঠা, মাখলুকের প্রতি গভীর ভালবাসা, মানবতা, মহানুভবতা, উদারতা, বিনয়, দয়াদাক্ষিণ্য এবং মারেফতের ঐশ্বর্যে পরিপূর্ণ- এক কথায় ইসলামের সমস্ত মহৎ গুণাবলী আলাহ্‌তায়ালা এই বংশধারার মধ্যে তাঁহার অনন্ত রহমতের ধারায় ফল্গুধারার মত প্রবাহিত করিয়া দিয়াছেন। হজরত খাজা মাসুম র. ছিলেন ইসলামের সেই নির্ভিীক খাদেমে দ্বীন মহাপরাμমশালী আমিরুল মোমেনিন হজরত ওমর ফারূক রদ্বিআলাহুতায়ালা আনহুর বংশধর। হজরত ওমর রা. এর কাল হইতে কালμমে অষ্টবিংশ পুরুষে উপনীত হইয়া বিখ্যাত এই ফারূকী বংশে হজরত খাজা মাসুম র. জন্মগ্রহণ করেন। আলাহ্‌তায়ালার অপার মহিমা বুঝিবার সাধ্য কাহারও নাই। তাঁহার গোপন ইচ্ছাসমূহ যখন সময়মত একে একে প্রকাশিত হইতে থাকে তখন তাঁহারই প্রদত্ত জ্ঞানের আলোকে আপন আপন সীমার মধ্যে থাকিয়া সেই অনন্ত রহস্যের কিছু কিছু কচিৎ কেহবা উপলব্ধি করিতে পারেন। সেরহিন্দ নামক স্থান সম্পর্কে পূর্বে কেহ কোন কিছু অবগত ছিলেন না। কোন বসতি বা লোকালয় ছিলনা সেখানে। ঘন জঙ্গলে পরিপূর্ণ বাঘের আবাসভূমি 'সেহেরেন্দ' হইতে এই সেরহিন্দ শরীফের উৎপত্তি বলিয়া ঐতিহাসিকগণ মনে করিয়া থাকেন। আলাহ্‌তায়ালা ইচ্ছা করিলেন সেরহিন্দের নূতন মাটিতে তাঁহার গুপ্ত রহস্যাবলীসম্পন্ন মারেফতের মূল্যবান চারা রোপন করিবেন। কিন্তু সেই চারা যে খালি চোখে দেখা যায় না। অদৃশ্য সেই চারাকে যত্নের সহিত লালন-পালন করিয়া বড় করিবার জন্য যে উপযুক্ত খাদেমের দরকার। যাহার দেখা-শোনায়, আদর- যত্নে ও নিত্যদিনের পরিচর্যায়, সহবত আর মহব্বতের গুণে দিন-বা-দিন সেই

— Page 10 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.