মানুষের হেদায়েতের অছিলা মানুষ। সুতরাং প্রকৃত অর্থে যাঁরা মানুষ (কামেল ইনসান) তাঁদের নিকট নিজেকে সমর্পণ (বায়াত) না করলে হেদায়েতপ্রাপ্তি সম্ভব নয়। এখন নবী রসূল নেই। কিন্তু তাঁদের প্রতিনিধিগণ (কামেল মোকাম্মেল পীর মোর্শেদ) আছেন। তাঁদের প্রতিনিধিত্বের শৃঙ্খল পীরানে কেরাম পরম্পরায় হজরত রসূলে পাক স. পর্যন্ত যুক্ত আছে। তাঁদের মাধ্যমে হেদায়েতের শৃঙ্খলের সঙ্গে শৃঙ্খলিত না হলে বিভ্রান্তি অনিবার্য। যারা এই শৃঙ্খলে আবদ্ধ নয় তারা শয়তান ও প্রবৃত্তির শৃঙ্খলে বন্দী। আমরা তাই প্রবৃত্তি বন্দী মানবতাকে হেদায়েতের শৃঙ্খলে সংযুক্ত হবার আহ্বান জানাই। যাঁদের মাধ্যমে বন্দী মানবতা পেয়েছে মুক্তির স্বাদ, সেই সমস্ত আলাহ্তায়ালার প্রিয় বান্দা-নবী রসূল, সাহাবা, আউলিয়াদের জ্যোতির্ময় জীবনের কাহিনী প্রচার করি আমরা। এই পবিত্র প্রচেষ্টার প্রেক্ষাপটে এবার আমরা মেলে ধরেছিু 'দুজন বাদশাহ যাঁরা নবী ছিলেন'। এটি আমাদের আটাশতম প্রকাশনাসম্ভার। আলাহ্পাক কবুল করুন। আমিন। নিশ্চয় আমাদের জীবন মৃত্যু সকল সৎকর্মরাজি বিশ্বসমূহের প্রতিপালক আলাহ্তায়ালার জন্যই। উৎকৃষ্টতম দরূদ ও সালামসমূহ বর্ষিত হোক রসূলে আকবর মোহাম্মদ মোস্তফা আহমদ মুজতবা স. এর প্রতি। তৎসহ অন্যান্য নবী ও রসূলগণের প্রতি এবং সমস্ত সাহাবা ও আউলিয়ায়ে কেরামের প্রতি। আলাহুম্মা আমিন। সালাম। শুরুতেও। শেষেও।
মোহাম্মদ মামুনুর রশীদ হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া ভুঁইগড়, নারায়ণগঞ্জ।