এদিকে কর্মরত জ্বিনরা ব্যস্ত। নিবিষ্ট মনে তারা হজরত সুলায়মান আ. এর আদেশকৃত কাজ করে চলেছে। জানা নেই তাদের এরি মাঝে নবী পরলোকে যাত্রা করেছেন। জ্বিনরা তাঁকে জীবিত ভেবে কাজ করতে থাকে এক নাগাড়ে। প্রচণ্ড খাটাখাটনি করে জ্বিন সম্প্রদায় তাদের নির্মাণাধীন কাজ শেষ করলো। নিজেদের কাজ দেখে সন্তোষ প্রকাশ করলো তারা। যাক এতোদিনে কাজ সমাপ্ত হলো। এবার হজরত সুলায়মান আ. এর খোঁজ নেয়া দরকার। তাঁকে এ সংবাদ দিতে হবে। হজরত সুলায়মান আ. এর ভারসাম্য রক্ষাকারী লাঠিতে ঘুণপোকা ধরলো। ধীরে ধীরে পোকাগুলো লাঠির দৃঢ়তা হ্রাস করতে লাগলো। ফলে এটা μমাগত ভঙ্গুর হয়ে পড়ছে। জরাজীর্ণ লাঠিটি এক সময় শেষ অবস্থায় পেঁৗছে গেলো। এ সময় লোকজন নবীর নিভৃত কক্ষে প্রবেশ করলো। কারণ, নবী কখনো এতো দীর্ঘ সময় নির্জনবাসে থাকেন না। μমবর্ধমান কৌতূহল তাদেরকে হজরত সুলায়মান আ. এর খোঁজ নিতে উদ্যোগী করেছে। তারা তাদের আপনজন বাদশাহ্র কক্ষে ঢুকেই বুঝতে পারলোু তাঁর মৃত্যু অনেক আগেই হয়েছে। ঘুণপোকার আগ্রাসনে লাঠির যে দশা হয়েছে তা দেখেই একথা অনুমান করতে কারো বেগ পেতে হলো না। হজরত সুলায়মান আ. এর ইন্তেকালের খবর লোকমুখে চতুর্দিকে ছড়িয়ে পড়লো। তাতে জ্বিনদের জানতে আর বাকী রইলো না যে, নবী অনেক আগেই দুনিয়া ত্যাগ করেছেন। খবর জেনে তারা দুঃখে পরিতাপে একেবারে অস্থির হয়ে পড়লো। নবীর মৃত্যুসংবাদ পেয়ে জ্বিনরা শোকাভিভূত হয়েছে তা নয়। তারা শুধু তাদের কাজগুলোকে পণ্ডশ্রম মনে করে হাহাকার করতে লাগলো। যারা জ্বিন জাতি ভূত ভবিষ্যৎ সবকিছু জানে বলে মন্তব্য করেন, তাদের ভ্রান্ত বিশ্বাসের মর্মস্থলে হানা দিয়ে জ্বিন সম্প্রদায় আক্ষেপের সুরে বলে উঠলো, 'কী ভালোই না হতো। যদি আমরা গায়েবী বিদ্যা জানতাম। তাহলে এ কঠিন সমস্যায় পড়ে থাকতাম না।'
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।