দুজন বাদশাহ যারা নবী ছিলেন
/ ৫৮
📝 লেখা 📖 পিডিএফ

তেইশ

হজরত সুলায়মান আ. নির্জন ঘরে এসে একটি লাঠিতে ভর দিয়ে ইবাদতে লিপ্ত হলেন। মহান প্রতিপালকের বন্দেগীতে পুরোপুরি নিমগ্ন হলেন নবী। প্রহরের পর প্রহর গড়িয়ে যাচ্ছে। সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই তাঁর। পার্থিব কোনোকিছুর দিকেই লক্ষ্য নেই। দিন রাত পেরিয়ে যাচ্ছে জাগতিক নিয়মে। হজরত সুলায়মান আ. যেনো সময়ের উজান পাড়ি দিচ্ছেন। অপেক্ষা করছেন তিনি। প্রিয়প্রভুর আমন্ত্রণের অপেক্ষা। কখন আসবে প্রভু প্রতিপালকের ডাক। প্রেমময় প্রেমাস্পদের ডাক। নশ্বর এ ভুবন পাড়ি না দিলে তো প্রিয়জনের সান্নিধ্য লাভ করা যাবে না। মধ্যবর্তী জগতে পা না রাখলে চিরমিলনের দ্বার কীভাবে খঁুজে পাওয়া যাবে। এখানেু এই মাটির বুকে থেকেতো কষ্ট একটাই। প্রিয়তমের বিরহই এখানকার একমাত্র দুঃখ। লাঠিতে ভর করে আছেন বিরহী নবী। নিষ্ঠাবান প্রেমিক যেমন তার প্রেমাস্পদের প্রতীক্ষায় থাকে। বরং তার চেয়েও বেশী। নবীর পবিত্র রূহ কবজ করলেন হজরত আজরাইল আ.। সেই সাথে সমাপ্ত হলো হজরত সুলায়মান আ. এর পার্থিব জীবনযাপন। ইতি ঘটলো তাঁর প্রভু মিলনের প্রতীক্ষার। স্থির হয়ে রইলো তারপরও নবীর দেহ। লাঠির প্রভাবে তাঁর দেহ থাকলো অনড়। দেখলে বোঝা যায় না, তিনি আর এ জগতে নেই। এভাবেই রইলেন তিনি। কেটে গেলো এরি মধ্যে বেশ কিছু দিন। নবীর নিস্পন্দ দেহ তবু রইলো অবিকৃত। যেনো জীবিত ব্যক্তি একাগ্র সাধনায় নিয়োজিত রয়েছেন। মৃত্যুর পর স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের শরীরে পচন ধরে। সে পচনিμয়া মানবদেহকে করে বিকৃত। কয়েক দিনের মধ্যেই পচে গলে একাকার অবস্থার সৃষ্টি হয়। কিন্তু এ অবস্থা নবীদের কখনোই হয় না। তাঁদের পবিত্র দেহে পচনিμয়া সংঘটিত হয় না। চিরকালের জন্য তাদের শরীর থাকে অপরিবর্তিত। পরিবর্তনের সামান্যতম ছোঁয়াও সেখানে থাকে অনুপস্থিত। তাদের দেহ মাটির জন্যে হারাম করে দেয়া হয়েছে।

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।