দিন। তবু তারা হজরত সুলায়মান আ. এর ধ্যান ভাঙতে রাজী নন। তাঁর ইবাদতের একাগ্রতা নষ্ট করার পক্ষপাতি নন কেউ। রাজ দরবারে তাঁর অবর্তমানে কোনো ক্ষতিবৃদ্ধি হয় না। শাহী মহল থেকে নিয়ে দেশের সর্বস্তরে কাজ চলে একই তালে। কোথাও কোনো অসুবিধা পরিদৃষ্ট হয় না। কেমন যেনো অদৃশ্য হাতের ছোঁয়ায় চলে সব কিছু। এটা সম্ভব হয় সকলের উপর নবীর ব্যাপক প্রভাবে। জনমনে সাংঘাতিক প্রভাব নবীর। প্রতিটি ক্ষেত্রে দেখা যায় তাঁর অনুপস্থিতি উপস্থিতির চাইতে কম কিছু নয়। রাজ্যময় অনুসন্ধান করলেও আগের তুলনায় বিসদৃশ্য কিছু নজরে আসেনা। বরং দেখা যায় যাকে তিনি যে কাজ নির্ধারণ করে দিয়েছেন সে কাজ ওই ব্যক্তি ঠিক ঠিক ভাবে করে চলেছে। হজরত সুলায়মান আ. মৃত্যুর পদধ্বনি শুনতে পেলেন যেনো। μমেই এগিয়ে আসছে যেনো অন্তিম মুহূর্ত। খুব একটা সময় হাতে নেই। বুঝতে পারলেন নবী। পিতা হজরত দাউদ আ. বিদায় নিয়েছেন সেই কবে। অনেক দিন পেরিয়ে গেছে তারপর। ভূমধ্য সাগরে উত্থাল পাথাল হয়েছে কতো পানি তার কোনো লেখাজোখা নেই। পিতার প্রবর্তিত শরীয়তের ভার হজরত সুলায়মান আ. এর দায়িত্বে আসার পর থেকে তিনি তো একদণ্ড ফুরসত পাননি নিজের জন্য। উম্মতের চিন্তা তাঁকে সর্বক্ষণ ব্যতিব্যস্ত করে রেখেছে। মানুষকে সরল পথে ডাকার পাশাপাশি রাজ্য শাসনের মতো জটিল কাজও করতে হয়েছে। কিন্তু এসবের তো ইতি আছে। আছে সমাপ্তি। একটি ভাবনা নবীকে অন্তিম যাত্রার প্রাক্কালে ভাবিয়ে তুললো। কতো কাজ অসমাপ্ত রয়ে গিয়েছে। কতো পরিকল্পনা করে নগর-দেশ পুনর্গঠনের জোয়ার চলছে। এ অবস্থায় যদি ডাক আসে প্রতিপালকের তরফ থেকে-তাহলে বাধ্য জ্বিন সম্প্রদায় তো হাত গুটিয়ে ফেলবে। কাজ অসমাপ্ত রেখে সবগুলো অসম্পূর্ণ কাজ ছেড়ে তারা চলে যাবে। লোকজন থেকে দূরে থাকা বিষয়টিকে হজরত সুলায়মান আ. মৃত্যুত্তোর কাজে লাগাবেন বলে ঠিক করলেন। হঁ্যা। এভাবে কাজ হবে। নির্জনবাস নিয়ে কারো মনে কোনো কৌতূহল জাগবে না। এভাবে তিনি অনন্ত লোকে যাত্রা করলেও কেউ টের পাবে না। নগর নির্মাণরত জ্বিনদেরকে নবী প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দিলেন। খুঁটি নাটি সবকিছুই বুঝিয়ে দিলেন। সভাসদদেরকে ডেকে দরকারী কথাগুলো বলে দিলেন শেষবারের মতো। তারপর নবী নির্দিষ্ট প্রকোষ্ঠে চলে এলেন।
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।