দুজন বাদশাহ যারা নবী ছিলেন
/ ৫৮
📝 লেখা 📖 পিডিএফ

এ কথা বলার ফাঁকেই ঘোড়াগুলো আস্তাবলের দিকে চলতে শুরু করলো। নবী দেখলেন অশ্বগুলো দ্রুত দৃষ্টির অন্তরালে চলে গেলো। পুনরায় তিনি আদেশ দিলেন সেগুলো ফিরিয়ে আনার জন্যে। ফিরিয়ে আনা হলো সেগুলোকে। প্রাণীগুলো হাতের কাছে পেয়ে নবী আদর করতে শুরু করলেন। তাদের পায়ের গোছা ও ঘাড়সমূহে হাত বুলাতে লাগলেন। একজন বিশেষজ্ঞ যেমন করেন। তেমনি তাদের প্রতি নবী স্নেহবর্ষণ করতে থাকেন। আর ঘোড়াগুলোও যেনো আবেশভরে আদর নিয়ে চলেছে। যেনো এতোদিনে তারা একান্ত শুভ্যার্থীকে কাছে পেয়েছে। নবীগণ শুধু মানুষের শুভাকাঙ্িখ হন তা নয়। সামান্য প্রাণীও তাদের শুভকামনার বাইরে নয়।

বাইশ

পিতার মতো নির্জনবাসের অভ্যাস হজরত সুলায়মান আ. এরও রয়েছে। তবে পিতার সাথে তাঁর নির্জনতা অবলম্বনে কিছুটা পার্থক্য আছে। তিনি হজরত দাউদ আ. মতো সময় নির্দিষ্ট করে নেন না। মাঝে মাঝে লোক সংসর্গ ত্যাগ করেন। রাজকার্যে ও নবুওয়তের আঞ্জাম দেয়ার কাজে প্রচণ্ড ব্যস্ত থাকার পরেও কিছু অবকাশ নিয়ে একা একা সময় অতিবাহিত করেন তিনি। ইবাদত বন্দেগীর সুবিধার্থে নিভৃত কক্ষে চলে যান। লাগাতার বেশ কিছুদিন কাটিয়ে দেন জনহীন আবাসে। এ সময় নিজ পরিবারের লোকজন কিংবা প্রজাসাধারণের সঙ্গে দেখা সাক্ষাত তাঁর হয়ে ওঠে না। এভাবে প্রতিপালকের করুণা বারিতে সিক্ত হন নবী অনেকদিন। হজরত সুলায়মান আ. এর নিঃসঙ্গ সাধনার কথা নবী পরিবারের সবাই ভালো করেই জানেন। আর রাজকর্মচারীদেরও এ সংবাদ অজানা নেই। বরাবর দেখে আসছেন তারা নবীকে এরকম করতে। ভুলেও কেউ তাঁকে বিরক্ত করেন না। দরকার পড়লেও নবীর নির্জনবাসের সময় কেউ কাছে যান না। কোনো খবরাখবর থাকলে অপেক্ষা করেন দিনের পর

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।