দূর থেকে শীশ মহলের উপর রাণীর চোখ পড়লো। দৃষ্টি আকৃষ্ট হলো তার সাথে সাথেই। চুম্বক যেমন লৌহজাত দ্রব্য টেনে নেয়। তেমনি এ প্রাসাদ রাণীর দৃষ্টি অপহরণ করলো। কি ওটা? স্বপ্নপুরী নয়তো। হজরত সুলায়মান আ. যা দেখাচ্ছেন, তা তো স্বপ্নেও কোনো মানুষ দেখে না। চলতে গিয়ে রাণীর পা যেনো অসাড় হয়ে আসতে চায়। পা গুলো যেনো তার নিয়ন্ত্রণে নেই আর। শীশ মহলের কাছে পেঁৗছে রাণী হলেন ভাষাহীন। নির্বাক। কোনোরকম মন্তব্য প্রকাশের জন্যে দুচারটে শব্দও তার অভিধানে নেই বলে মনে হচ্ছে। আচ্ছা। এমন সৌন্দর্যমণ্ডিত প্রাসাদ কোনো মানুষ গড়তে পারে? নাকি পারে কোনো সৃষ্ট জীব গড়তে। আলো চমকানো প্রাসাদ এমনিতেই রাণীর দৃষ্টিবিভ্রম ঘটানোর জন্যে যথেষ্ট ছিলো। তার উপর কাকচক্ষু পানিভর্তি সরোবর। রাণীর মাথাটা যেনো ঘুরে উঠলো। চোখে যেনো সর্ষে ফুল দেখছেন তিনি। এ অবস্থায় কাঁচ ঢাকা জলাধার তার কাছে নিছক পানি বলে ভ্রম হলো। প্রাসাদের ভিতরে যেতে হলে পানিটুকু অতিμম না করে সেখানে যাওয়ার বিকল্প নেই। কি আর করাু একটু পা ভিজিয়েই যেতে হবে। এই ভেবে রাণী তার পরিধেয় বস্ত্র পায়ের গোছার উপর টেনে ধরলেন। তা দেখে হজরত সুলায়মান আ. এতোক্ষণের নীরবতা ভাঙ্গলেন। 'এটাতো কাঁচের তৈরী শীশ মহলের অঙ্গন।' প্রশান্ত কণ্ঠে বললেন নবী। তাঁর বচনে কোনো ভর্ৎষনা নেই। নেই কোনো শেষ। শাদামাটা কথাই নবীরা বলেন। তাদের কথায় কোনো জটিলতা থাকে না। হজরত সুলায়ামান আ. এর সরল বাক্যটি বিস্ফোরণ ঘটালো রাণীর মনে। মগজে। যেনো অনেক দিনের মরচে পড়া পদার্থে হাতুড়ির সজোর আঘাত লেগেছে। নবীর সঞ্জীবনী শব্দমালার দুর্বার আঘাতে কেঁপে উঠলো অবিশ্বাস। খুলে গেলো বন্ধ জানালা, অন্তরের। চোখে এসে বসলো হঠাৎ আলোর ঝলকানি। সত্যিই তো। ভাবলেন রাণী আনমনে। এতোদিন কি করছিলাম। কিসের মোহে অন্ধকারে বাস করছিলাম। ওহ। কি ভ্রান্তি। সৃষ্টবস্তু সূর্যকে সর্বশক্তিমান ভাগ্যবিধাতা মেনে নিয়ে কি অন্যায়ই না করেছি। রাণীর ভাবনা আরো প্রসারিত হয়। বাদশাহ্ সুলায়মান আ. যে অভাবিত ক্ষমতা প্রদর্শন করেছেনু এতো নিছক কোনো দুনিয়াদার বাদশাহ্র প্রতিপত্তি দেখানোর মতো নয়। এতো সে কথাই বলে যে, তিনি যা কিছু এ যাবত অবলোকন করিয়েছেনু তা নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশের
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।