রোগ নয় তো কি। আলাহ্পাকের দেয়া শরীয়ত যদি কারো মনে না ধরে। নবীর সৎপথে আহ্বান যদি কারো দৃষ্টিতে স্পষ্ট না হয়, তো এটাকে কি বলা যায়। রোগাμান্ত হলে মানুষের রসনায় মিষ্ট বস্তুও তিক্ত বলে মনে হয়। তেমনি অসুস্থ অন্তরও ইমান ও হেদায়েতের স্বাদ গ্রহণ করতে অসমর্থ। ব্যবস্থাপত্র অনুযায়ী হজরত সুলায়মান আ. জ্বিনদেরকে দিয়ে বিরাট এক শীশমহল তৈরী করিয়েছেন। বিশালায়তনের এ মহলটি প্রাসাদ অঙ্গনের বিস্তর জায়গা দখল করে আছে। এমনই এর নির্মাণ সৌকর্য। যা যে কোনো মানুষের বাক্যস্ফূরণ রহিত করে দিতে পারে। বর্ণনাতীত ভাস্কর্য যেনো সগর্বে তার অস্তিত্ব ঘোষণা করছে। কাঁচের বহুল ব্যবহার মহলটিকে করেছে অনন্যসাধারণ। মসৃণ গা ঠিকরে আলো প্রতিফলিত হচ্ছে। সে আলোয় দর্শকের চোখ ধাঁধিয়ে যায়। অভিনব কারুকলার আধিক্য এ শীশমহলকে স্থাপত্য জগতে বিশেষ মর্যাদায় করেছে আসীন। এর উচ্চতা তো আরেক বিস্ময়। উচ্চতম পর্বত শৃঙ্গের কথা মনে হয় এর আকাশচুম্বী অবস্থান দেখে। শীশমহলের একটি বিলাসবহুল কামরা রাণীর বিশ্রামের জন্যে রাখা হয়েছে। এখানেই রাণী আরাম করবেন বলে হজরত সুলায়মান আ. ঠিক করেছেন। মূলভবনে প্রবেশের আগে সম্মুখভাগে নির্মিত একটি সরোবর পাড়ি দিতে হয়। অনেকখানি জমি নিয়ে বিস্তৃত এটি। বিশুদ্ধ পানিতে কানায় কানায় পরিপূর্ণ। দেখে মনে হয় এখনি পানি উপচে পড়বে। সরোবরের উপরিভাগ স্বচ্ছ কাঁচে এমনভাবে আবৃত করে দেয়া হয়েছে যে, এটাকে শুধু পানিপূর্ণ বলেই মনে হয়। দূর থেকে কেবল নয়, কাছে গেলেও বোঝার উপায় নেই- এমনই এর নির্মাণ কৌশল। আবরক কাঁচের উপস্থিতি যেনো বেমালুম উবে গেছে। আলাপ শেষে রাণী ক্লান্তি অনুভব করলেন। সাবা থেকে ফিলিস্তিন। অনেকটা পথ তাকে পাড়ি দিতে হয়েছে। তারপর এখানে এসে ব্যাপার স্যাপার দেখে তিনি অবসন্ন হয়ে পড়েছেন। সাবার রাণী এখন সত্যিই ক্লান্ত। তার বিশ্রামের বড়ই প্রয়োজন। অনুধাবন করতে বেগ পেতে হয়নি হজরত সুলায়মান আ. এর যে, রাণী পরিশ্রান্ত। আমন্ত্রণ জানালেন তাকে বিশ্রামের জন্যে। দিক নির্দেশ করলেন নবী শীশ মহলের। রাণী অনুগামী হলেন তাঁর। এগিয়ে চলেছেন তাঁরা মহলের দিকে। সলজ্জ ভঙ্গিতে ছোট ছোট পদক্ষেপে হেঁটে চলেছেন রাণী নবীর পেছনে পেছনে।
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।