দুজন বাদশাহ যারা নবী ছিলেন
/ ৫৮
📝 লেখা 📖 পিডিএফ

'তোমার সিংহাসনটি এরকমই কি? হজরত সুলায়মান আ. এর কথায় রাণী সম্বিত ফিরে পান। বিস্ময় গোপন করে তিনি উত্তর দেন, 'মনে হয় এটা সেটাই।' সিংহাসনটির গঠন দেখে মোটামুটি বোঝা যায় এটা তারই। কিন্তু আকৃতির সামান্য রদবদল রাণীর অন্তরে কিছুটা সন্দেহ এনে দেয়। তাই নিশ্চিত করে বলা সম্ভব হলো না এটা আমারটাই। 'মহাত্মন। আপনার অপরিমেয় শক্তিমত্তার কথা আমি আগেই জেনেছি।' বিস্ময়াহত রাণী বললেন, 'তার উপর সিংহাসন সংμান্ত আজব ঘটনা তো চোখের সামনেই রয়েছে। এটাতো আপনার ক্ষমতার সত্যায়ন করে অধিক পরিমাণে। সবচেয়ে বড় কথা হচ্ছে, এ অলৌকিক কর্মটি আনুগত্য প্রকাশের জন্যে যথেষ্ট উদ্বুদ্ধকারী। আগের মতোই আমি এখনো আপনার পূর্ণ অধীনতা স্বীকার করছি।' পূর্বের ধারণাই এখনো তার প্রবল রয়েছে। কথাগুলো বলে রাণী ভাবলেন, বাদশাহ্‌ এটাই চেয়েছেন। তাঁর অধীনস্থ বলে নিজেকে প্রকাশ করাই যথেষ্ট হয়েছে। কিন্তু নবী যে সমর্পণ কামনা করেন তা যে এরকম আনুগত্য ঘোষণার মাধ্যমে হয় নাু সেটা রাণীর মনে ঠাঁই পেলো না। কোনো নবী কাউকে শুধু রাজকীয় অধীনতা প্রকাশের আহ্বান জানান না- তা ধর্মবিমুখ, সূর্য পূজারী রমণীর জ্ঞানবহিভূর্ত রইলো। বাদশাহ্‌র আধিপত্য মেনে নিয়ে কার্যোদ্ধার হয়েছে বলে রাণী মনে করলেন। ভাবলেন, ব্যাস। আর কোনো অসুবিধার কারণ নেই। নিশ্চিত শংকামুক্ত হওয়া গেলো।

বিশ

বিস্ময়ের তখনো ঢের বাকী ছিলো। সাবা নেত্রীর স্বপ্নের অগোচর অনেক কিছুই রয়েছে ঘটবার অপেক্ষায়। ফিলিস্তিন আসার পর থেকে তার একদণ্ড যেনো বিশ্রাম নেই। নতুন নতুন চমক দেখে দেখে হয়রান হয়ে পড়ছেন কেবল। ইতোমধ্যে হজরত সুলায়মান আ. রাণীর জড়চেতনায় আঘাত দেওয়ার জন্যে ব্যবস্থাপত্র করে রেখেছেন। আশা করছেন তিনি, এ অমোঘ অষুধ তার রোগ সারিয়ে তুলবে।

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।