হয়েছেন তিনি আলাহ্পাকের গুণাবলী সম্বন্ধীয় রহস্য ও তথ্যাবলী সম্পর্কে। অধিকারী হয়েছেন নবুয়তের প্রতিবিম্বজাত যোগ্যতার। যদিও বিরাটাকৃতির জ্বিনটি সিংহাসন আনার কাজটি যথাসময়ে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে। তবু হজরত সুলায়মান আ. চাইলেন কাজটি মানব শ্রেণীভুক্ত বিশেষ জ্ঞানসম্পন্ন ব্যক্তি দ্বারাই নিষ্পন্ন হোক। জ্বিন জাতি যত শক্তিধারী হোক না কেনো নবুয়তের মর্যাদা তারা লাভ করেনি বলে বিশিষ্ট মানুষের তুলনায় তারা কোনো ক্ষমতাই রাখে না। এদিকে সাহাবীটি আশাধারী হয়ে আছেন। হজরত সুলায়মান আ. এর আত্মিক লক্ষ্যের মাধ্যমে কাজটি তিনি করতে পারবেন বলে তাঁর দৃঢ় প্রতীতি রয়েছে। মুখ ফিরিয়ে হজরত সুলায়মান আ. সিংহাসনটি দেখতে পেলেন। সাবার শাসনকর্ত্রীর সিংহাসন। হুদহুদ পাখি তবে এটার কথাই বলেছিলো। মন্দ নয় দেখতে সিংহাসনটি। বেশ কারুকাজ করা। নবুয়তের বারিধারায় স্নাত লোকটি তাঁর কথা অনুযায়ী রাণীর আসন উঠিয়ে এনেছেন। তা দেখে অভিভূত নবী আলাহ্তায়ালার কৃতজ্ঞতা প্রকাশ করলেন, 'এটা আলাহ্পাকের উচ্চ অনুগ্রহ। যেনো আমাকে পরীক্ষা করেন যে, আমি কৃতজ্ঞ হই না অবাধ্য হই।' সিংহাসন উঠিয়ে আনার কাজটি যদিও আপাতদৃষ্টিতে হজরত সুলায়মান আ. এর সাহাবীর কৃতিত্ব বলে মনে হয়। তবু নবীর উপস্থিতিতে এটাকে তাঁরই মোজেজা হিসেবে গণ্য করতে হবে। আর মোজেজা যেহেতু প্রকৃতপক্ষে আলাহ্পাকই প্রকাশ করেন নবীর মাধ্যমে। তাই নবী একে পরম প্রভুর অন্যতম অনুগ্রহ বলেই বিবেচনা করেছেন কৃতজ্ঞতা প্রকাশের ভেতর দিয়ে। নবী সাবার রাণীর সাধারণ জ্ঞানের পরিধি পরখ করার জন্যে বললেন, 'এ সিংহাসনটির আকৃতি কিছুটা বদলে দাও। তারপর ঐ মহিলার সামনে প্রদর্শন করো। দেখি সে এটাকে নিজের বলে সনাক্ত করতে পারে কিনা। নাকি সে ঐ ধরনের ব্যক্তিদের একজন যাদের চেনার সামর্থ্য নেই। সফর অন্তে সাবার রাণী হজরত সুলায়মান আ. এর রাজভবনে প্রবেশ করলেন। তাকে দরবার কক্ষে উপস্থিত করা হলো। কক্ষটি দেখে রাণীর চক্ষু চড়ক গাছ। দূতরা তাহলে ঠিকই বলেছিলো। না। তারা ঠিকভাবে এ রাজ্যের বর্ণনা দিতে পারেনি। আর কারো পক্ষে সঠিক বিবরণ দেয়া সম্ভবপরও নয়। এ রাজ্য চোখে না দেখলে কেউ কানে শুনে প্রকৃত অবস্থা উপলব্ধি করতে পারবে না। পুরো দরবার ঘুরে রাণীর দৃষ্টি সেই সিংহাসনটির উপর গিয়ে স্থির হলো। একি! এটা কোত্থেকে এখানে এলো? এ যে দেখা যায় তারটির অনুরূপ। অনেক মাথা খাটিয়েও রাণী শেষ পর্যন্ত আসল ব্যাপার অাঁচ করতে পারলেন না।
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।