দুজন বাদশাহ যারা নবী ছিলেন
/ ৫৮
📝 লেখা 📖 পিডিএফ

ঊনিশ

হজরত সুলায়মান আ. অবগত হলেন রাণীর ফিলিস্তিন আগমন সম্পর্কে। জেনেছেন যে, রাণী এখন পথে। এখানে পেঁৗছতে বেশ কিছুটা সময় তার লাগবে। এ সময় একটি কাজ করা যায়। যেহেতু সাবা সম্প্রদায় সূর্য পূজায় লিপ্ত। সূর্যের আরাধনা করাই তাদের মূল কাজ। তারা বিশ্বাস করে মঙ্গলামঙ্গল সাধন করার সব ক্ষমতা নক্ষত্রমণ্ডলীর। আর নক্ষত্রগুলোর মধ্যে সূর্যকেই সবচেয়ে বড় দেখা যায়। কাজেই এটা সর্বাপেক্ষা পূজনীয় ভাগ্যবিধাতা। এতো বিশাল তেজময় ভাগ্যবিয়ন্তা ছাড়া আর কে আরাধ্য হতে পারে। হৃদয়ের অর্ঘ আর কাকে দেয়া যায়। তাই নবী তাদের এ ভ্রান্ত মতবাদে আঘাত হানবেন বলে স্থির করলেন। এজন্যে তিনি একটি পন্থা অবলম্বনের প্রয়াস পেলেন। যাতে সাবার রাণী আপনাআপনি টের পায় নিজেদের বিশ্বাসের অসারতা। বুঝে যায়, সূর্য পূজা নিঃসন্দেহে পথভ্রষ্টতা। হজরত সুলায়মান আ. ভাবলেন- রাণী এখানে এসে পড়বার আগেই যদি তার সিংহাসনটি সাবা থেকে এনে ফেলা যায়, তাহলে রাণীর অলীক প্রত্যয়ে দোলা লাগতে পারে। তার আজন্মের ধারণা ভেঙে যেতে পারে। নবী সভাকক্ষে ঘোষণা করলেন, 'হে সভাসদবৃন্দ তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যে, রাণী অনুগত হয়ে এখানে চলে আসার পূর্বেই তার সিংহাসনটি উঠিয়ে নিয়ে আসতে পারবে।' 'আমি সেটি আপনার এ দরবার ভঙ্গ হওয়ার আগেই এনে দিতে পারি।' উপবিষ্ট দরবারীদের মধ্য থেকে জনৈক বিশালাকৃতির জ্বিন আবেদন করলো, 'আমার এ রকম ক্ষমতাও রয়েছে। আর আমি এ বিষয়ে বিশ্বস্ত।' অপর এক ব্যক্তি। যিনি মানব সম্প্রদায়ভুক্ত। তিনি বললেন, 'আমি আপনার চোখের পলক পড়ার চেয়ে কম সময়ে সিংহাসনটি সামনে হাজির করতে পারি'। একথা যে ব্যক্তি বললেন, তিনি হজরত সুলায়মান আ. এর বিশিষ্ট সাহাবী। নবীর সর্বশ্রেষ্ঠ সঙ্গী তাঁকে বলা যেতে পারে। হজরত সুলায়মান আ. এর পবিত্র সংসর্গের ফলে এ ব্যক্তি তওরাত ও যবুরের উচ্চ পাঠμম সমাপ্ত করেছেন। অবহিত

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।