আরো জানায় ফিলিস্তিনফেরত দূতরা, 'বাদশাহ্ সুলায়মান আমাদেরকে বলে দিয়েছেন যে, তাঁর কথামতো কাজ না করলে তিনি আমাদের রাজ্য আμমণ করবেন। তাতে তো আমাদেরকে পরাজিত করবেনই, আবার দেশ থেকে তাড়িয়ে দেবেন বলেও হুমকি দিয়েছেন।' পথশ্রান্ত দূতগণ তাদের কথা শেষ করলো। কদিন থেকে কি যে হয়েছে। এতোদিনের আরাম আয়েশ সব শিকায় উঠেছে। ভাবনার কথা। ভয়ানক চিন্তার কথা। এ রকম প্রতিপক্ষের বিরুদ্ধে অস্ত্রধারণের পরিকল্পনা তো কোনো অর্বাচীনও করবে না। কিন্তু রাণী এখন এসব ভাবছেন না। তিনি ভাবছেন অন্য কথা। অপর একটি সম্ভাবনার দ্বার খোলা দেখতে পাচ্ছেন তিনি মানস চক্ষে। এ লোকের আনুগত্য স্বীকার করতেই হবে। কোনো গত্যন্তর নেই। বিলম্ব করলে সমূহ ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু কীভাবে। কীভাবে অনুগত হলে পরে সাবা রাজ্য নিশ্চিত ধ্বংসের হাত থেকে নিষ্কৃতি পাবে। রাণী হজরত সুলায়মান আ. এর পত্রটি নিয়ে আবারো বোঝার চেষ্টা করলেন। কি বলতে চেয়েছেন বাদশাহ্। এতে মুসলমান হওয়ার কথা লেখা আছে। আর এর পারিভাষিক অর্থ তো আত্মসমর্পণ করা। হঁ্যা, তাইতো। এ মর্মই বোঝা যায় পত্র থেকে। নাকি অন্য কিছু। নাহ্। আর কিছুই মাথায় আসছে না....। অনেক চেষ্টাচরিত্র করেও মুসলমান শব্দের ভিন্ন অর্থ বের করা সম্ভব হলো না রাণীর পক্ষে। এটা যে সত্য ধর্ম গ্রহণ করার আহ্বান সেটা হৃদয়ঙ্গম করা তার জন্যে আপাতত অসম্ভব হয়ে দাঁড়ালো। দীর্ঘদিনের কুফুরীচর্চার প্রভাব তাকে সত্য উপলব্ধিতে বাধাগ্রস্ত করলো। একজন নবী যে রাজকীয় আনুগত্য শুধু নয় ধর্মীয় আনুগত্য চাইবেনু এ সাধারণ কথাটির গভীরে রাণীকে পেঁৗছতে দিলো না। স্বভাবতই তিনি ভেবে নিলেন যে, হজরত সুলায়মান আ. এর সুবিশাল প্রভাবপ্রতিপত্তির কাছে নতি স্বীকার করলেই নবী সন্তুষ্ট হয়ে যাবেন। এর ফলে তিনি নিজে ও তার দেশবাসী অযাচিত দুর্ভোগ থেকে রক্ষা পাবেন। ভাবনা শেষে রাণী সিদ্ধান্ত নিলেন। সভাসদদের সাথে পরামর্শ করে তিনি ঠিক করলেন নিজেই ফিলিস্তিন যাবেন। সেখানে গিয়ে হজরত সুলায়মান আ. এর সঙ্গে দেখা করে তাঁর আজ্ঞাবহ বলে নিজেকে ঘোষণা করবেন। রওনা হলেন সাবার রাণী। গন্তব্য তার হজরত সুলায়মান আ. এর শাহীমহল।
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।