দুজন বাদশাহ যারা নবী ছিলেন
/ ৫৮
📝 লেখা 📖 পিডিএফ

সাবার মন্ত্রীরা নিশ্চুপে শ্রবণ করছেন রাণীর যুক্তিপূর্ণ মন্তব্য। কোনো প্রশ্ন না তুলে তারা শুনে যেতে লাগলেন। রাণী বলছেন অর্নগল, 'তাছাড়া শক্তিমান নৃপতিদের একটি কঠোর রীতি রয়েছে। তারা যখন বিজয়ীরূপে কোনো রাজ্যে প্রবেশ করেন, তখন সেখানকার লোকালয় ধ্বংস করে দেন। সম্মানিত লোকদেরকে করেন লাঞ্ছিত। অপমানিত। সম্ভ্রান্ত লোক মনে করে তারা কাউকে অপদস্থ করতে ছাড়েন না কাজেই শুধু শুধু ধ্বংস টেনে এনে কী লাভ। সুতরাং প্রথমেই কোনো সংঘর্ষে না গিয়ে লোক পাঠিয়ে দেখা যাক তারা কি সংবাদ বয়ে আনে।' একটানা কথাগুলো বলে থামলেন রাণী। রাজকোষ থেকে বেছে বেছে উপহার নির্বাচন করা হলো হজরত সুলায়মান আ. এর জন্যে। বাদশাহ্‌র নিকট সাধারণ জিনিস তো আর পাঠানো যায় না। বিরল ধরনের উপঢৌকন না পাঠালে রাজ্যপ্রধানের মনোতুষ্টি অর্জন করা যায় না। আবার এতে নিজেদের মান মর্যাদায়ও আঘাত আসে। বাছাইকৃত উপহার সামগ্রী নিয়ে দূতরা ফিলিস্তিনাভিমুখে রওনা হলো। পথ চলতে চলতে কতো কি ভাবছে দূতগণ। কি আয়োজন আছে বাদশাহ্‌ সুলায়মান আ. এর ওখানে কে জানে। লাল গালিচা সম্বর্ধনাও জুটতে পারে ভাগ্যে। আবার নিখাদ তিরস্কার হলেও হতে পারে। মূল্যবান উপহার দেখে সম্রাট যদি খুশী হনু তাহলে পথশ্রান্তি ভোলার অবকাশ পাওয়া যাবে। চাইকি গদি মোড়া বিছানা, উপাদেয় খাদ্য সবই পাওয়া যাবে। নইলে বৃথা এ শ্রম। বৃথা এই পথ চলা। সাত পাঁচ ভাবতে ভাবতে দূতরা ফিলিস্তিন পেঁৗছলো। উপস্থিত করা হলো তাদেরকে হজরত সুলায়মান আ. এর সামনে। মেলে ধরলো দূতরা নবীর সম্মুখে রাণীর পাঠানো উপঢৌকন। এগুলো দেখে বাদশাহ্‌ সুলায়মান আ. তীব্র প্রতিিμয়া ব্যক্ত করলেন। অসন্তুষ্ট হয়েছেন তিনি রাণীর কাণ্ডকারখানা দেখে। দূতদেরকে নবী পষ্টাপষ্টি জানিয়ে দিলেন তাঁর অনাগ্রহের কথা। বললেন, 'তোমরা আমার পত্রের মর্ম উদ্ধারে ভুল করেছো। তোমরা চাও এগুলো গ্রহণ করে আমি ধন্য হই। অথচ তোমরা দেখতেই পাচ্ছো আলাহ্‌তায়ালা আমাকে যা দান করেছেন তা যথেষ্ট। এ দানের তুলনায় তোমাদের বহন করে আনা উপহার যে কত নগণ্য তাও বুঝতে তোমাদের বাকী থাকার কথা নয়। আর জেনে রাখো, আমি এসবের প্রত্যাশীও নই।' হজরত সুলায়মান আ. আদেশের সুরে বললেন, 'তোমরা তোমাদের উপঢৌকনসহ নিজ রাজ্যে ফিরে যাও। রাণীকে গিয়ে বলো, আমার নির্দেশ অমান্য করলে তোমাদের রাজ্য আμান্ত হবে। এমন এক সেনাবহর নিয়ে আসবো আমি, সেই বাহিনীর মোকাবেলা করা তোমাদের পক্ষে সম্ভব হবে না। এরপর আমি তোমাদের অপদস্থ করে দেশ থেকে বিতাড়িত করবো।'

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।