দুজন বাদশাহ যারা নবী ছিলেন
/ ৫৮
📝 লেখা 📖 পিডিএফ

মন্ত্রীদেরকে তলব করলেন সাবার রাণী। কাছে ডাকলেন তিনি সবাইকে। তারাও ভেবে পাচ্ছেন না হঠাৎ করে কিই বা ঘটলো। কিছু একটা তো হবে নিশ্চয়। তা না হলে এ অসময়ে ডাক পড়বে কেনো। সাগ্রহে রাণীর দিকে তাকালেন সবাই। ু'আমার কাছে একটি বিশেষ মর্যাদাপূর্ণ লিপি এসেছে।' উপস্থিত মন্ত্রীদেরকে বললেন রাণী, 'এর মর্ম হচ্ছে এই- আলাহ্‌র নামে আরম্ভ যিনি অসীম দয়ালু অতি কৃপাবান। তোমার উচিত আমার উপর শ্রেষ্ঠত্ব প্রকাশ না করা এবং আমার প্রতিপক্ষে ক্ষমতার দম্ভ প্রকাশ না করা। আর মুসলমান হয়ে আমার কাছে চলে এসো। রাণী তার বক্তব্য শেষ করে এ বিষয়ে মন্ত্রীদের মতামত জানতে চাইলেন। 'আপনারা আমাকে পরামর্শ দিন। আমি তো আপনাদের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেই না।' একথা বলে জিজ্ঞাসু নেত্রে তাকালেন তিনি মন্ত্রীপরিষদের দিকে। 'আমাদের সৈন্যবল অস্ত্রবল পর্যাপ্ত রয়েছে।' মন্ত্রীরা জবাব দিলেন রাণীর কথার, 'তাছাড়া আমরা যোদ্ধাজাতি। এমতাবস্থায় আপনি যা বলবেন আমরা তাই করবো। স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার তো আপনার রয়েছে। এ বিষয়ে ভেবে দেখুন এবং বলুন আমাদের এখন কি করা উচিত।' 'এতে কোনো সন্দেহ নেই যে, আমরা যোদ্ধাজাতি। আমাদের শক্তি সম্বন্ধেও আপনার মনে কোনো অস্পষ্টতা নেই।' মন্ত্রীদের কথা শুনে রাণী তার মন্তব্য করলেন, 'প্রতাপ এবং প্রতিপত্তি যথেষ্টই রয়েছে আমাদের। কিন্তু বাদশাহ্‌ সুলায়মান আ. এর ব্যাপারে আমাদেরকে স্থিতধী হতে হবে।' রাণী থামেন না শুধু বলে যান, 'আমাদের উচিত হবে প্রথমে তাঁর শক্তি ও ক্ষমতা যাচাই করে দেখা। কেননা আমার কাছে তাঁর যে অলৌকিক পত্রটি এসেছে, তা একথাই বলে যে, তাঁর বিষয়ে বুঝেশুনে অগ্রসর হওয়াই সবদিক থেকে সমীচীন হবে।' রাণী আরো বলেন, 'আমি চাই কয়েকজন দূত হজরত সুলায়মান আ. এর কাছে পাঠাতে। তারা তাঁর জন্যে উত্তম ও মূল্যবান উপঢৌকন নিয়ে যাবে। এই সুযোগে তারা বাদশাহ্‌র প্রতাপ ও মাহাত্ম্যের পরিমাপ করে আসতে পারবে। আর তখন এটাও বোঝা যাবে তিনি আমাদের কাছে কী চান। তাঁর উদ্দেশ্য পরিষ্কার বোঝা যাবে তখন। যদি সত্যি সত্যি হজরত সুলায়মান আ. নজীরবিহীন শক্তি ও প্রতাপের অধিকারী হয়ে থাকেন, তো তাঁর সাথে যুদ্ধ ঘোষণা হবে আত্মহননের নামান্তর।'

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।