স্থির হলো আলোচনার মাধ্যমে যে, দু' পাহাড়ের মাঝখানে বাঁধ নির্মাণ করলে এ সকল সমস্যার সমাধান করা সম্ভব। গবেষণার সার্থক রূপায়নের চেষ্টা শুরু হলো। বাঁধ নির্মাণে তৎপর হলো সাবাবাসী। বহু লোকের উদয়াস্ত পরিশ্রমে তৈরী হলো একটি সমন্বিত বাঁধ। দু'পর্বতের মাঝখানটায় এটা নির্মিত হলো। বাঁধটি তিন স্তর বিশিষ্ট। এর প্রতি ধাপে ছোট ছোট নির্গম পথ রাখা হয়েছে। এগুলো দিয়ে প্রয়োজনমাফিক পানি নিয়ন্ত্রণ করা সহজ হবে। বাঁধের পাশে অনেকগুলো নালা খনন করা হলো। যাতে নালা দিয়ে সারাদেশে পানি পেঁৗছানো সম্ভব হয়। নির্গম পথের কপাট খুলে ইচ্ছামত সারা বছর এ ভূখণ্ডের খাল ও নালাসমূহ নাব্য রাখা যাবে। বাঁধের সাহায্যে পানি নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে সাবাবাসীদের দিন ফিরতে লাগলো। অতিদ্রুত দেশের সর্বত্র লাগলো পরিবর্তনের ছোঁয়া। বহুদিনের কষ্টের যবনিকাপাত হলো। সাবা জাতির দুঃখের অশ্রু তাদের চোখ থেকে মুছে গেলো। আনন্দাশ্রু দেখা গেলো সেখানে। দিন দিন সমৃদ্ধ হতে লাগলো সাবা। অচিরেই তা পরিণত হলো ভূস্বর্গে। এই ভূস্বর্গ এখন একজন রমণীর কতৃর্ত্বাধীন। একজন সুশিক্ষিতা নারী এ অঞ্চলের রাণীর পদ অধিকার করে আছেন।
সতের
হুদহুদ পাখি হজরত সুলায়মান আ. এর পত্র নিয়ে অতিদ্রুত সাবা পেঁৗছলো। পেঁৗছেই সে সুযোগ মতো পত্রটি রাণীর কোলে নিক্ষেপ করলো। রাণী অবাক হলেন। পত্র! এটা আবার কি করে এখানে এলো? আজব ব্যাপার! মানুষজন কিছু নেই। এই নিভৃত পুরীতে কে নিয়ে এলো এ চিঠি? দেখা যাক কি লেখা আছে এতে। রাণী চিঠিটি পাঠ করলেন। হজরত সুলায়মান আ. প্রেরিত পত্রটি পড়ে সহসা রাণীর মাথায় কোনো বুদ্ধি এলো না। এ বিষয়ে তিনি তার উপদেষ্টাদের সাথে পরামর্শ করতে চাইলেন। হঁ্যা, এটাই উত্তম হবে। হুট করে কিছু একটা ভেবে বসা ঠিক হবে না।