দুজন বাদশাহ যারা নবী ছিলেন
/ ৫৮
📝 লেখা 📖 পিডিএফ

সুউচ্চ পর্বতবেষ্টিত দেশটি সহজেই পর্যটকদেরকে আকৃষ্ট করে। চারদিকে দৃষ্টিনন্দন সবুজ আর সবুজ। মাঝে মাঝে মনোহর হলুদ, লাল আর নীলের ছোপ পটে আঁকা শিল্পকর্মের কথা মনে করিয়ে দেয়। নাড়া দেয় মানুষের শিল্পীসত্তায়। কোন মহান শিল্পীর গড়া এসব? দেশময় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাগানগুলো মিলে যেনো মহাউদ্যান রচনা করেছে। ফুলশোভিত বাগানগুলো কাব্যের উপাদান সরবরাহ করে কবির ভাবনায়। কিন্তু কিছুকাল আগেও সাবাবাসীদের দুঃখ দুর্দশার অন্ত ছিলো না। ছিলো না সমতল ভূমিগুলো এমনি উদ্যানশোভিত। বর্ষণোত্তর পাহাড়ী ঢল তাদের স্বাভাবিক জীবনযাত্রা অচল করে দিতো তখন। অঝোর বৃষ্টিপাত বিভিন্ন গিরিপথ বেয়ে মারেব এলাকার উঁচু দু'পর্বতের মধ্যস্থলে জমা হতো। তারপর সেখান থেকে নেমে আসতো সমভূমিতে। পানির তোড়ে ভেসে যেতো দেশের যতো উন্নয়ন পরিকল্পনা। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন থাকায় সারা বছর কৃষি কাজ করার যো থাকতো না কারো। আবার পাবনপরবর্তী সময়ে সমতল প্রান্তর হয়ে পড়তো শুকনো খট্‌খটে। মাঠ ঘাট হয়ে যেতো চৌচির। কারণ, বন্যার পানির কিছু অংশ নিকটস্থ মরুভূমি শুষে নিতো আর বাকী অংশ চলে যেতো সাগরে। সেজন্যে পুনর্বার দেশ জলমগ্ন হওয়ার আগ পর্যন্ত সাবা পরিণত হতো প্রায় মরুভূমিতে। কখনো অঢেল পানি। কখনো বা পানিশূন্যতা। এ দু' অবস্থার নাগর দোলায় তারা হয়েছিলো সীমাহীন দুর্ভোগের শিকার। সুস্থ জীবনবোধ তাদের μমেই নিঃশেষ হয়ে আসছিলো। বিকারগ্রস্ত মানুষ হয়ে উঠছিলো যেনো তারা। সাবা দেশীয় কেউ কেউ এ অবস্থা থেকে পরিত্রাণের ভিন্ন উপায় খঁুজলো। বিদেশের উদ্দেশ্যে পাড়ি জমালো অনেকেই। এরকম দুর্বিসহ জীবন যাপনের চেয়ে প্রবাস জীবনইতো শ্রেয়। যাদের বিদেশযাত্রার সঙ্গতি নেই তারা সাবায় পড়ে থেকে থেকে চরম দুর্গতির মধ্যে কালাতিপাত করছিলো। ভাবনার ঘোড়া লাগামহীন হয় বেশীরভাগ সময়। সাবার নেতৃস্থানীয় ব্যক্তিরা তাদের দীর্ঘদিনের ভাবনায় লাগাম বাঁধতে চললেন। অনেকদিন থেকেই তারা ভাবছিলেন দেশের সার্বিক বন্যাপরিস্থিতি নিয়ে। চিন্তার তাদের অন্ত ছিলো না। কী করে এই ভয়াবহ অবস্থার উত্তোরণ ঘটে। কী করলে অতিরিক্ত পানি আটকানো যাবে। আর কীভাবেই বা শুষ্ক মওসুমে জমির আর্দ্রতা রক্ষা করা যাবে। এসব দুশ্চিন্তা সাবার নেতাদের ব্যতিব্যস্ত করে রাখতো সারাক্ষণ। দীর্ঘদিনের গবেষণা ফলপ্রসূ হলো অবশেষে।

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।