অথচ পুরো দরবার শুন্শান। নীরব। নিথর যেনো সবাই। যৎসামান্য মুদ্রাপতনও যেনো চমকে দেবে সবাইকে। এমনই বাদশাহ্ সুলায়মান আ. এর প্রভাব তাদের উপর। নবীর প্রতি ভীতিমিশ্রিত শ্রদ্ধাবোধ দরবারীদেরকে নির্বাক করে রেখেছে। মৌনতা ভাঙলো হজরত সুলায়মান আ. এর জিজ্ঞাসায়। চিরাচরিত অভ্যাস মতো নবী সকলের কুশল জিজ্ঞাসা করলেন। ভালোমন্দ খবরাখবর নিলেন সবার। তারপর ব্যক্তিগত পর্যায়ে প্রজাদের খোঁজখবর নিতে শুরু করলেন। মানব, দানব, পশুপাখি কেউই তাঁর অনুসন্ধিৎসু দৃষ্টি থেকে বাদ পড়ছে না। তলাশির এক পর্যায়ে নবী লক্ষ্য করলেন, পাখিদের মধ্যে অন্যতম হুদহুদ এখানে উপস্থিত নেই। কি ব্যাপার! সে উপস্থিত নেই কেনো? কি হয়েছে হুদহুদের? নবী হুদহুদের অনুপস্থিতির বিষয়ে প্রশ্ন করলেন সবাইকে। কিন্তু জবাব নেই। নিরুত্তর রইলো সবাই। কেউ জানে না হুদহুদ কোথায়। কিইবা তার হাল হকিকত। -'হুদহুদকে দেখছি না কেনো?' বলেন হজরত সুলায়মান আ. -'সে কি এলো না।' বলে যান নবী, 'যদি তাই হয়। তবে আমি তাকে কঠোর শাস্তি দেব। কিংবা জবাই করে ফেলবো। অথবা সে আমার কাছে তার গরহাজির থাকার যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা প্রদান করুক।' চমকে উঠলো সবাই। বাদশাহ্র উক্তি শুনে দরবারের কারো কারো হৃৎকম্প দেখা দিলো। কেউ বা হুদহুদ পাখির পরিণাম চিন্তা করে ঘেমে নেয়ে উঠলো। রাজরোষে পতিত হলে নিস্তার আছে কারো? সাধারণ কোনো রাজা বাদশাহ্ হলেও একটা কথা ছিলো। কোনোভাবে কৌশলে বেঁচে যাওয়ার উপায় হয়তো বেরিয়ে যেতো। কিন্তু এটাতো কোনো দুনিয়াদার বাদশাহ্র দরবার নয়। আলাহ্র নবী স্বয়ং দণ্ডমুণ্ডের কর্তা এখানে। তাঁর বিরাগভাজন হওয়া মানেই আলাহ্পাকের অসন্তুষ্টিতে নিমজ্জিত হওয়া। সত্য ওজর না থাকলে খারাবী আছে হুদহুদের অদৃষ্টে। ভাবছে দরবারের লোকেরাু কি না জানি আছে তার কপালে! এসব ভাবনা ভয়ের রেশ মিলিয়ে না যেতেই হুদহুদ এসে পড়লো। এসেই প্রবেশদ্বারে থমকে গেলো সে। থমথমে দরবার দেখে সাংঘাতিক সন্ত্রস্ত হয়ে পড়লো হুদহুদ। কোথায় যেনো খটকা লাগছে। কিছু একটা হয়েছে নিশ্চয়। ঘটনা যে তাকে কেন্দ্র করেই ঘটেছে তাও সে অনুমান করতে পারলো। ওজর পেশ করার ভঙ্গিতে হুদহুদ বলে উঠলো, 'আমি এমন একটি বিষয়ের সংবাদ নিয়ে এসেছ্তি যা আপনি অবগত নন হজরত। আমি সাবা অঞ্চল থেকে নিশ্চিত তথ্য নিয়ে আপনার সমীপে পেঁৗছেছি। সেখানে আমি এক রমণীকে সে
— صفحة ٣٩ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.