দুজন বাদশাহ যারা নবী ছিলেন
/ ৫৮
📝 লেখা 📖 পিডিএফ

প্রাণীর আত্মরক্ষার কি সুন্দর প্রচেষ্টা। এটা দেখে অবাক না হয়ে পারা যায়। আরো আশ্চর্যের বিষয় হলো- পিঁপড়ার দলনেতা নিজের জন্যে নয়, দলের জন্যে উদ্বিগ্ন। আলাহ্‌পাকের প্রশংসা সমস্তই। যিনি ক্ষুদ্র জীবকুলের মধ্যে সচেতনতা দান করেছেন। আত্মরক্ষার সহজাত গুণাবলী দিয়ে দিয়েছেন। প্রতিপালকের প্রতি কৃতজ্ঞতায় মাথা নুয়ে পড়ে হজরত সুলায়মান আ. এর। এর দরকার ছিলো। পরওয়ারদিগারের প্রশস্তি প্রকাশের জন্যে এ ঘটনা প্রত্যক্ষ করা ভীষণ প্রয়োজন ছিলো। করুণা রাজ্যে হাত প্রসারিত করলেন নবী। অনির্বচনীয় মিনতি ঝরে পড়ে তাঁর বাষ্পরুদ্ধ কণ্ঠে, 'হে প্রভু পরওয়ারদিগার! আমাকে এবং আমার মাতাপিতাকে যে সমস্ত নেয়ামত দান করেছেনু তার কৃতজ্ঞতা প্রকাশ করার সামর্থ্য আমাকে দান করুন এবং আপনার সন্তুষ্টির উপর সৎকাজ করার সামর্থ্যও দান করুন ও আপনার করুণায় আমাকে সৎকর্মপরায়ণদের অন্তভূর্ত রাখুন।' নবী ছাড়া কে পারে এমন করে অবনত হতে। শক্তি, অর্থ, ক্ষমতার প্রাচুর্য মানুষকে কোথায় না নিয়ে যায়। বিপথ ভাটির স্রোতে ভেসে যায় মানবতা। অথচ জানা উচিত, আত্মম্ভরিতার প্রতিষেধকই হচ্ছে বিনয়াবনত হওয়া। যে আলাহ্‌র ওয়াস্তে অবনত হয় আলাহ্‌পাক তাঁকে উচ্চ করেন।

পনের

অতুলনীয় সিংহাসনে উপবিষ্ট বাদশাহ্‌ সুলায়মান আ.। তাঁর দু'পাশে সারিবদ্ধ আসন অধিকার করে আছেন মন্ত্রীপরিষদ। সচিব থেকে শুরু করে সাধারণ রাজকর্মচারী রয়েছেন এখানে উপস্থিত। রয়েছেন সবাই নবী বাদশাহ্‌র নির্দেশ পালনের অপেক্ষায়। আরো রয়েছে দরবারে দণ্ডায়মান বিভিন্ন পদমর্যাদার সেবক। মানবসম্প্রদায়- ভুক্ত সেবক তো রয়েছেই। জ্বিনজাতির প্রতিনিধিবর্গও এখানে অনুপস্থিত নেই। নানাগোত্রের ভূচর ও আকাশচারী জীবরা তো রাজ দরবারের অন্যতম আকর্ষণ। জাঁকজমকপূর্ণ দরবার।

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।