এ বাহিনীর সমন্বয় রক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে হয়। তা না হলে বিশাল জনসমুদ্র যে কোনো সময় এলোমেলো হয়ে যেতে পারে। হজরত সুলায়মান আ. নিজেই শৃংখলার তদারকি করেন। অগ্র-পশ্চাতের খোঁজ খবর নেন। দিগন্তপাবি পাখির দল সেনাদলকে ছায়া প্রদানে নিয়োজিত রয়েছে। এ কারণে প্রখর রৌদ্র কিরণ নবী বাহিনীকে তেমন ঘর্মাক্ত করতে পারে না। পথিমধ্যে ভারি কাজের দরকার হলে অসুবিধা নেই। জ্বিনজাতি সদাপ্রস্তুত নবী বাহিনীর খেদমতে। বিশেষ প্রজাতির পাখি হুদহুদ। এ পাখি পানি অনুসন্ধানের জন্যে সারাক্ষণ চেষ্টারত। ভূগর্ভস্থ পানির সন্ধান দেয়াই এর কাজ। নিজ অভিজ্ঞতা থেকেই হুদহুদ ভূগর্ভস্থ পানির খোঁজ নিতে সক্ষম। পানির খোঁজ পাওয়া গেলেই এ পাখি হজরত সুলায়মান আ. কে তা জানিয়ে দেয়। তারপর কাজ অতি সহজ। নবী বাহিনীভুক্ত প্রকাণ্ড জ্বিনেরা মাটি খঁুড়ে পানি বের করে আনে। সে পানি দ্বারা সবারই পিপাসা নিবৃত্ত হয়। এগিয়ে চলেছে সম্মিলিত সৈনিকদল। বিচিত্র প্রাণীকুলের একত্র সমাবেশ। সবকিছু মিলিয়ে এক নয়নাভিরাম দৃশ্য তৈরী হয়েছে। ভূচর খেচর জীবের এমন সম্মেলন এ নবীর সময়ের আগে কেউ দেখেনি। বিজন বন-উষর মরু পাড়ি দিচ্ছে এরা অবলীলায়। চলতে চলতে হজরত সুলায়মান আ. তাঁর সৈন্যসামন্ত নিয়ে একটি ময়দানের নিকটবর্তী হলেন। এ ময়দানে পিঁপড়াদের এক বিরাট দল বাস করে। মাঠময় তারা ছাড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিচরণ করছে যত্রতত্র। লোকজন খুব একটা এখানে পা দেয়না বলেই হয়তো তারা বেশ নিশ্চিন্তে হাঁটাচলা করছে। পিঁপড়াদের দলপতির নজর এড়ালো না ব্যাপারটি। দূর থেকেই সে অনুমান করে নিতে পারলো যে, বিপদ আসন্ন। হজরত সুলায়মান আ. ও তাঁর দল মাঠের কাছাকাছি আসতেই সে হয়ে পড়লো শংকিত। নিজ দলের নিরাপত্তা বিঘ্নিত হবে ভেবে দলপতি যেনো ঘাবড়ে গেলো। ভাবলো এভাবে পিঁপড়ারা হেঁটে বেড়াতে থাকলে নিঘার্ত মারা পড়বে সবাই। আগুয়ান বাহিনীর পদতলে পিষ্ট হওয়া ছাড়া তাদের আর কোনো উপায়ই থাকবে না। 'হে পিঁপড়ার দল। তোমরা নিজেদের নিরাপদ স্থানে চলে যাও।' পিঁপড়ার দলপতি তার নিজস্ব ভাষায় চিৎকার করে উঠলো, 'হজরত সুলায়মান আ. এর বাহিনী যেনো তোমাদেরকে পিষ্ট না করে ফেলে।' হজরত সুলায়মান আ. তাঁর দল থেকে এগিয়ে আছেন কিছুটা। শুনে ফেললেন তিনি পিঁপড়ার সতর্কবাণী। অভিভূত হয়ে গেলেন নবী। কি অদ্ভুত কাণ্ড। সামান্য
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।