দুজন বাদশাহ যারা নবী ছিলেন
/ ৫৮
📝 লেখা 📖 পিডিএফ

বহু আগে এখানটায় হজরত সুলায়মান আ. এর পূর্বপুরুষ হজরত ইয়াকুব আ. পদার্পণ করেছিলেন। জায়গাটা খুব ভালো লেগেছিলো তাঁর। এরকম একটি স্থানই তো তিনি খুঁজছিলেন। মসজিদ নির্মাণ করার জন্যে এ অঞ্চলটি অনুকূল বলেই মনে হচ্ছে। হজরত ইয়াকুব আ. বায়তুল মুকাদ্দাসে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। এটাই অস্তিত্বের জগতে দ্বিতীয় মসজিদের সূচনা। প্রথম মসজিদ হচ্ছে কাবা শরীফ। আর নিমীর্য়মাণ এই নতুন মসজিদটি দ্বিতীয়। এর নাম আল আকসা। নবীর স্থাপিত মসজিদটিকে উপলক্ষ্য করে লোক সমাগম হতে থাকে। এর চারপাশে গড়ে ওঠে অগুণতি বসতি। লোকজনের μমবর্ধমান চাপে আস্তে আস্তে বায়তুল মুকাদ্দাসের সীমানা বৃদ্ধি পায়। ক্ষুদ্র জনপদ সম্প্রসারিত হয়ে রূপ নেয় শহরে। বায়তুল মোকাদ্দাসের মসজিদটির ভিত্তি স্থাপন করার পর ভূমধ্যসাগরে কতো তরঙ্গের উত্থান পতন হয়েছে তার ইয়ত্তা নেই। বহু আগেই ইন্তেকাল করেছেন হজরত ইয়াকুব আ.। এখন যথেষ্ট বয়স হয়েছে এ নগরীর। হজরত সুলায়মান আ. এর আমলে এসে প্রায় ভগ্নদশা হয়েছে বায়তুল মুকাদ্দাসের। কালের করাল থাবায় এখানকার অধিকাংশ দালান আজ জীর্ণ হয়ে পড়েছে। কোনো কোনো বাড়ীঘর তো বার্ধক্যের ভারে পড়নোন্মুখ। বৃদ্ধ নগরী বায়তুল মুকাদ্দাসের পুননির্মাণ আবশ্যক হয়ে উঠেছে। বিপদজনক দালান কোঠাগুলো পুনর্গঠন না করলেই নয়। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সময়মতো ব্যবস্থা না নিলেই নয়। হজরত সুলায়মান আ. নগর পুনর্নির্মাণের প্রয়োজন অনুভব করলেন। বায়তুল মুকাদ্দাস তাঁকে ভাবিয়ে তুললো। সুপ্রাচীন নগরীটি তিনি ঢেলে সাজাতে চাইলেন। নবী চাইলেন প্রথমে মসজিদে আকসা পুনর্নির্মাণ করতে। তারপর মসজিদকে ঘিরে বড় বড় অট্টালিকা নির্মাণ করবেন। এভাবে নগরীটি তার পূর্ব মর্যাদায় ফিরে যাবে। হজরত ইয়াকুব আ. এর পত্তনকৃত এলাকাটি আবার একটি হাস্যোজ্জ্বল জনারণ্যে রূপান্তরিত হবে। এ নগর অপরূপ করে গড়তে হলে প্রচুর পরিমাণে মূল্যবান পাথর প্রয়োজন। বড় বড় সুদৃশ্য প্রস্তরখণ্ড না পেলে মনমতো বায়তুল মুকাদ্দাস সাজানো যাবে না। এ অঞ্চলে এসব দরকারী জিনিসপত্র কোথায়? যা কিছু পাওয়া যায় তা এতো অপ্রতুল যে, এ কাজের একাংশও সেগুলো দিয়ে পূরণ হবে না। দূরদূরান্তরের এলাকা থেকে পাথর সংগ্রহ করা যেতে পারে। কিন্তু যোগাযোগ ব্যবস্থা এ মহাপরিকল্পনা বাস্তবায়নের অনুকূল নয়। তাতে কি। কুছ পরোয়া নেই।

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।