আলাহ্পাক ইবাদত প্রসঙ্গে মানব এবং জ্বিনজাতির কথা উলেখ করে বলেছেন, 'আমি জ্বিন এবং মানুষকে আমার ইবাদত ভিন্ন অন্য কোনোকিছুর জন্যে সৃষ্টি করিনি।' মানুষের মাঝে যেমন ভালোমন্দ উভয় প্রকার রয়েছে। জ্বিনদের মধ্যেও বাধ্য-অবাধ্য দু'টি শ্রেণী রয়েছে। জ্বিনদেরকে আলাহ্পাক হজরত সুলায়মান আ. এর একান্ত আজ্ঞাবহ করে দিলেন। নবী এসব দানবদের নানা কাজে ব্যবহার করেন। কখনো আদেশ করেন তাদেরকে অতল সমুদ্রে ডুব দেয়ার জন্য। সাথে সাথে পালিত হয় তাঁর হুকুম। সাগর থেকে তুলে আনে জ্বিনজাতি কত রকম মূল্যবান দ্রব্য সামগ্রী। জানা অজানা কত মনি মুক্তা। এসব মহার্ঘ বস্তু আহরণের মধ্য দিয়ে দিন দিন সমৃদ্ধ হয় হজরত সুলায়মান আ. এর রাজ্য। উপকৃত হয় রাজ্যের মানুষ। নির্মাণ শিল্পে জ্বিনদের ভূমিকা এসময় অপরিহার্য হয়ে দেখা দেয়। বিশাল ইমারত বা সুরম্য ভবন তৈরী করতে মানুষ অনেক শ্রম ও সময় ব্যয় করে। অবশ্য মানব দেহের সামর্থ্য যে রকম, কাজ তো সে অনুপাতেই হবে। জ্বিনদের অতো শ্রম ও সময় খরচের বালাই নেই। ভারী থেকে ভারী কাজ তারা নিমেষেই সম্পন্ন করে। দালান কোঠা তৈরী ছাড়াও নবী তাদেরকে অন্যান্য কাজে ব্যবহার করেন। উন্নত মানের অস্ত্রপাতি, রন্ধন শিল্পের বড় বড় ডেগ ইত্যাদি জ্বিনদের দ্বারা সময়মতো প্রস্তুত করিয়ে নেন। হজরত সুলায়মান আ. এর আদেশ পেলেই এ শক্তিমান জাতি কাজ করতে থাকে। কি অদ্ভুত রাজ্য লাভ করেছেন হজরত সুলায়মান আ.। কখনো তিনি সদলবলে বায়ুমণ্ডলে ভেসে বেড়ান। কখনো বা জ্বিনদেরকে দিয়ে নানা কাজ করিয়ে নেন। অপূর্ব সব মোজেজা আলাহ্পাক তাঁকে দান করেছেন। এতোকিছুর পরও নির্মাণ কাজে একটি সমস্যা বার বার হজরত সুলায়মান আ. কে ভাবিয়ে তুললো। বহু প্রাসাদ এ যাবত তিনি বানিয়েছেন বটে। তবু এগুলোর নির্মাণ সামগ্রী তাঁর কাছে যথাযথ মনে হচ্ছে না। স্থাপত্য বিদ্যায় বিশেষজ্ঞ নবী ভাবেন, নির্মাণ শিল্পে প্রচলিত সামগ্রী চুন সুরকির পরিবর্তে কি উদ্ভাবন করা যায়। পুরাকাল থেকে এসব উপাদান কাজে লেগে আসছে। নিজ অভিজ্ঞতা থেকে নবী জানেন, এগুলো দালান কোঠা বা প্রাসাদকে মোটেও দীর্ঘস্থায়ী করে না। এসব ব্যবহার করে কাঙ্িখত ফলাফল পাওয়া যায় না। কাজেই প্রচলিত রীতিতে তাঁর মনস্কামনা পূরণ হবার নয়। তাহলে-? আলাহ্পাক এ নিয়ে হজরত সুলায়মান আ. এর সকল ভাবনার অবসান করলেন। তিনি তাঁকে গলিত ধাতুর ঝর্ণা দান করলেন।
— Page 33 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.