দুজন বাদশাহ যারা নবী ছিলেন
/ ৫৮
📝 লেখা 📖 পিডিএফ

বার

নবীপদে অধিষ্ঠিত হওয়ার পর হজরত সুলায়মান আ. হাত তুললেন মহান প্রতিপালকের উদ্দেশ্যে। বিনয়াবনত হয়ে পড়েন এসময় নবী। কাতর স্বরে বলতে থাকেন, 'হে আমার প্রভু! আমাকে ক্ষমা করুন।' নিষ্কলুষ নবী বলে যান, 'আর আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরে কারো জন্য সম্ভব না হয়।' সাড়া পেলেন নবী তাঁর প্রার্থনার। আলাহ্‌পাক গ্রহণ করেছেন তাঁর দোয়া। দান করলেন তিনি তাঁকে অনুপম রাজত্ব। যা তাঁর পরে কারো ভাগ্যে হয়নি। মানুষতো তাঁর অনুগত রয়েছেই। এছাড়াও জ্বিনজাতি, বায়ু এবং অন্যান্য প্রাণীদের উপরও আলাহ্‌পাক তাঁকে কতৃর্ত্ব দান করলেন। এ প্রসঙ্গে আলাহ্‌পাক বলেন, 'আর আমি তাঁর জন্যে বায়ুকে বশীভূত করে দিয়েছি। যা তাঁর আদেশে মৃদু গতিতে প্রবাহিত হয়ে থাকে- যেদিকে তিনি পৌঁছতে ইচ্ছা করেন।' বায়ুকে হজরত সুলায়মান আ. এর আদেশানুগত করে দেয়া হলো এমনভাবে যে, তিনি যখন ইচ্ছা করেন তখন বায়ুপ্রবাহ কাজে লাগিয়ে বিভিন্ন জায়গা ভ্রমণ করতে পারেন। তাঁর ভ্রমণকৃত পথের পরিমাণ হয় সকালে একমাসের পথ ও সন্ধ্যায় একমাসের পথ। অর্থাৎ একজন অশ্বারোহীর একমাসের বিরামহীন পথ তিনি এক বেলায় অতিμম করেন। বায়ু তাঁর আদেশে প্রবল গতিশীল হওয়া সত্ত্বেও মৃদুমন্দ গতিতে প্রবাহিত হয়। এতেই তিনি সামান্য সময়ে অনেক পথ পাড়ি দেন। আলাহ্‌পাক নবীর উদ্দেশ্যে আরো বলেন, 'আর আমি অবাধ্য জ্বিনদের মধ্যে থেকে বশীভূত করে দিয়েছিলাম। যারা তাঁর জন্যে সমুদ্রে ডুব দিতো। তা ছাড়া আরো অনেক কাজ করতো আমি তাদের প্রতি লক্ষ্য রাখতাম ও সংরক্ষণ করতাম।' জ্বিনজাতি আলাহ্‌পাকের অন্যতম সৃষ্টি। আগুনে তৈরী এ জাতি ভীষণ শক্তিশালী হয়ে থাকে। বিভিন্ন শ্রমসাধ্য কাজ যা মানব শক্তিতে কঠিন মনে হয়ু তা এরা অনায়াসে সম্পন্ন করতে পারে। মানুষকে যেমন পরলোকে জবাবদিহির সম্মুখীন হতে হবে তেমনি জ্বিন সম্প্রদায়েরও আখেরাতে বিচার হবে।

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।