দুজন বাদশাহ যারা নবী ছিলেন
/ ৫৮
📝 লেখা 📖 পিডিএফ

পিতার মৃত্যুতে ভেঙে পড়লেন না হজরত সুলায়মান আ.। সচরাচর যা দেখা যায় প্রিয়জনের বিয়োগ ব্যথায় মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। নবীদের ক্ষেত্রে তা হয় না। আলাহ্‌তায়ালার ইচ্ছায় যাঁরা সর্বাধিক সমর্পিত তাঁরা কীভাবে এমনটি করতে পারেন। যাঁরা নবীগণের একনিষ্ঠ অনুসারী তাঁরাও তো ভেঙে পড়েন না। বিরহে মুহ্যমান হয়ে তাঁরা নিজেদের কর্তব্যকর্ম ভুলে যান না। প্রিয়জনের মৃতদেহ পাশে রেখেও তাঁরা নির্ির্বকারভাবে অর্পিত দায়িত্ব সমাধা করেন। নবীপদে অভিষিক্ত হয়ে হজরত সুলায়মান আ. তাঁর পিতার মতো বিনয়ী ভাষণে বললেন, 'সমস্ত প্রশংসা আলাহ্‌তায়ালার জন্যে শোভনীয় যিনি স্বীয় বহু মুমিন বান্দার উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন।' 'হে লোক সকল। আমাকে পাখিদের বুলি সম্বন্ধীয় জ্ঞান দান করা হয়েছে। আর আমাকে দরকারী সমস্ত কিছুই দান করা হয়েছে। নিঃসন্দেহে এটা আমার প্রতি আলাহ্‌পাকের সুস্পষ্ট অনুগ্রহ।' সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি একথা বললেন। শ্রোতামণ্ডলী অবাক হয় না তাঁর কথা শুনে। এতোদিন ধরে এরা হজরত দাউদ আ. এর রাজত্বে বসবাস করছে। দিনের পর দিন নবীর বিনম্র আচরণ লক্ষ্য করেছে। মানুষ যে কত বিনয়ী হতে পারে তা থেকে তারা অনবধান নয়। আর হজরত সুলায়মান আ. এর জীবন চরিতও অজানা নেই তাদের। ফলে শ্রোতরা কেউ বিস্ময় প্রকাশ করে না। নীরবে নবীর কথা শুনে যায় কেবল। আলাহ্‌পাকের কৃতজ্ঞতা প্রকাশে নবীগণের দৃষ্টান্ত গভীরভাবে লক্ষণীয়। এ ক্ষেত্রেও তাঁদের চেয়ে অগ্রণী কেউ নয়। হতে পারেনা। প্রতিপালকের ভয়ু প্রতিপালকের আদেশে সন্তুষ্টি তাদের হৃদয়ের গভীরতম প্রদেশে জাগরুক থাকে সারাক্ষণ। মানুষ ভুলে যায়। কৃতজ্ঞতা প্রকাশ মানব স্বভাবে অরুচিকর মনে হয়। সামান্য পার্থিব অগ্রগতি মানুষকে মোহান্ধ করে ফেলে। অধিক পরিমাণে জাগতিক স্বার্থ চরিতার্থ হলে তো কথাই নেই। ফেরাউন, নমরূদ ও শাদ্দাদের অনুসরণে লিপ্ত হয়ে পড়ে মানুষের দল। ভুলে যায় তারা নবীর উম্মত। ভুলে যায় একথা যে, আলাহ্‌পাকের সার্বক্ষণিক স্মরণ ছাড়া কৃতজ্ঞতা প্রকাশ সম্ভব নয়। বিস্তৃতির অকুল পাথারে আছড়ে পড়ে মানবতা। সে সিঁড়ি বেয়ে উঠে আসে শয়তান। বাসা বাঁধে সে মানুষের কলুষিত অন্তরে।

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।