যদিও দরবারের লোকজন হজরত সুলায়মান আ. বিচার বিশেষণের সাথে পূর্বপরিচিত। তবু অভিনব এ আয়োজনে তাদের ভক্তি শ্রদ্ধা তাঁর প্রতি বহুলাংশে বৃদ্ধি পেলো। কতই বা বয়স হবে হজরত সুলায়মান আ. এর। বয়সে তিনি তো বালকমাত্র। সবাই বিস্মিত হলো তাঁর অতুলনীয় বিবেচনাবোধ দেখে। হজরত দাউদ আ.ও কম বিস্মিত হননি। বালক পুত্রের অসাধারণ প্রজ্ঞা তাঁকে পুলকিত করে। চমৎকার। এরকমটিই তো তিনি চান। বাল্যকাল থেকেই নবীগণ তীক্ষ্নধী হয়ে থাকেন। হজরত সুলায়মান আ.ও নবী। হজরত দাউদ আ. এর উত্তরাধিকারী। কাজেই তিনিও যে ছোট বেলায়ই অনন্য ব্যক্তিত্ব হয়ে উঠবেনু এটাইতো স্বাভাবিক।
এগার
দীর্ঘকাল দ্বীনের প্রচার প্রসারে লিপ্ত ছিলেন হজরত দাউদ আ.। অন্তিম যাত্রার সময় প্রায় হয়ে এলো। প্রভু প্রিয়তমের ডাক কখন যে এসে যায়। এক শুভ মুহূর্তে তিনি আলাহ্পাকের সন্নিধানে যাত্রা করলেন। নবুয়তের দিক নির্দেশকারী নক্ষত্র সরে গিয়ে স্থান করে দিলেন আরেক নক্ষত্রের। যাত্রার প্রাক্কালে পুত্রকে কাছে ডেকে জরুরী কথাগুলো আবারো স্মরণ করিয়ে দিয়েছিলেন হজরত দাউদ আ.। হজরত সুলায়মান আ. এতোদিনে পরিণত বয়সে পেঁৗছে গিয়েছেন। যুবক বয়সে তিনি পিতার বিয়োগ প্রত্যক্ষ করলেন। আহা পিতা! স্নেহময় পিতা। কতো স্মৃতি অম্ান হয়ে আছে পিতার সান্নিধ্যে। যুবক নবী এবার নবুয়তের দায়িত্বভার বহনের পূর্ণ উপযোগী হয়েছেন। লাভ করলেন তিনি পিতার উত্তরাধিকার। এটা ধনসম্পদের উত্তরাধিকার নয়। এ উত্তরাধিকার নবুয়ত ও বাদশাহীর। কারণ, রসূলে পাক স. এরশাদ করেছেন, 'আমরা নবীর সম্প্রদায়। আমাদের ধনসম্পদের ওয়ারিশ হয় না। আমরা যা কিছু ত্যাগ করে যাই তা ছদকা রূপে গণ্য হয়।'