দুজন বাদশাহ যারা নবী ছিলেন
/ 58
📝 Text 📖 PDF

নয়

হজরত দাউদ আ. সূক্ষ্ণদর্শী ন্যায় বিচারক। সত্যনিষ্ঠায় তাঁর জুড়ি মেলা ভার। বিচারপ্রার্থী কেউ তাঁর বিচার ব্যবস্থায় অসন্তোষ প্রকাশ করেছেন এমন নজীর নেই। লোকজন নানাপ্রকার অভিযোগ নিয়ে এলে তিনি মনোযোগ দিয়ে সেগুলো শুনে সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। তখন হজরত সুলায়মান আ. থাকেন রাজদরবারে হাজির। প্রত্যক্ষ করেন তিনি পিতার গভীর জ্ঞানের বহিঃপ্রকাশ। এ সময় তিনি থাকেন গভীর অভিনিবেশ সহকারে। কোনোকিছুই যেনো তাঁর দৃষ্টি এড়ায় না। কোনো শব্দই যেনো তাঁর শ্রবণেন্দ্রিয়ের বাইরে যেতে পারে না। বিশেষ ইন্দ্রিয়ানুভূতি প্রতিনিয়ত তাঁর মধ্যে ছলকে ওঠে। নির্ধারিত সময়ে একদিন দু ব্যক্তি দরবারে উপস্থিত হলো। হজরত দাউদ আ. এর কাছে তারা নালিশ করলো একে অপরের বিরুদ্ধে। নিয়ম মোতাবেক তাদের নালিশ শোনায় মনোনিবেশ করলেন হজরত দাউদ আ.। বাদী বিবাদী তাদের বক্তব্য পেশ করলো। তাদের বক্তব্যের সারাংশ হলো এইু একজনের পশুপাল অপর ব্যক্তির ক্ষেতের ফসল বিনষ্ট করে ফেলেছে। এ ব্যাপারে একটি তদন্ত করলেন বাদশাহ্‌ দাউদ আ.। তদন্ত শেষে তিনি জানলেন যে, পশুপালের মালিকের ত্রুটির কারণেই এমনটি হয়েছে। আর ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ হচ্ছে পশুপালের মূল্যমানের সমান। অপরাধ প্রমাণিত হলো। অপরাধের পরিমাণও নির্ণয় করা গেলো। এবার রায় ঘোষণায় কোনো সংশয় নেই। দ্ব্যর্থহীন ভাষায় রায় ঘোষণা করলেন হজরত দাউদ আ., 'শষ্যহানীর কারণে পশুপাল ক্ষেতের মালিককে দিয়ে দিতে হবে।' এটা আইনতঃ অত্যন্ত সুন্দর মত। নিভুর্ল তো বটেই। কিন্তু প্রত্যেক নিভুর্লের চেয়ে অধিকতর নিভুর্লতা রয়েছে। প্রত্যেক সুন্দরের অধিক সৌন্দর্য থাকে। আলাহ্‌পাক ভালোকে আরো প্রকৃষ্টরূপে পর্যবসিত করলেন। তিনি হজরত সুলায়মান আ. এর যোগ্যতা প্রকাশ করলেনু বিচারটি অধিকতর সুন্দর রায়ে নিষ্পত্তি ঘটিয়ে।

— Page 27 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.