দুজন বাদশাহ যারা নবী ছিলেন
/ ৫৮
📝 লেখা 📖 পিডিএফ

অথচ এখন করার কিছুই নেই। সময়মতো উপদেশ শ্রবণ না করে কী দুর্গতিই না তাদের হলো। অতীত কর্ম স্মরণ করে একে অপরকে দেখে অশ্রু বিসর্জন করা ব্যতীত তাদের আর করার কিছুই রইলো না। অব্যক্ত যন্ত্রণা আজাব প্রাপ্ত বানরদের চোখ বেয়ে পানির আদলে ঝরে পড়ে। লাঞ্ছিত জীবন তাদেরকে এই ক্ষণস্থায়ী পৃথিবীতেই নরক যাতনার বিস্বাদ গ্রহণে বাধ্য করলো। বেশীদিন তাদেরকে পার্থিব জিলতি ভোগ করতে হয়নি। মাত্র তিন দিন তাদের এ অবস্থা বলবৎ রইলো। তিন দিন পর বানররূপী জেলেরা মারা গেলো একে একে সবাই। আলাহ্‌তায়ালার প্রেরিত আজাবে তৃতীয় দলটিও ধ্বংস হলো। সামর্থ্য থাকা সত্ত্বেও অন্যায় কাজে বাধা দান না করার কারণে তারা নিশ্চিহ্ন হলো। শুধু অসৎকাজ থেকে বেঁচে থাকাই যথেষ্ট নয়। এতে বাধা দেয়াও আজাব মুক্ত থাকার শর্ত। এজন্যে যারা নিজেরা দুষ্কর্ম করেনিু যারা করেছে তাদেরকেও বাধা দিয়েছেু তারা আজাব থেকে পরিত্রাণ পেলো। মৎস্যজীবী সম্প্রদায়ের মধ্যে তারাই কেবল স্বআকৃতিতে টিকে রইলো।

আট

যথাসময়ে নবজাতক আগমন করলেন। উজ্জ্বল নক্ষত্র যেনো বাদশাহ্‌ দাউদ আ. এর ঘরে নেমে এলো। একি মানব নাকি অন্য কিছু। নাকি ভুল করে কোনো বেহেশতি ব্যক্তিত্ব এখানে- এই মাটির ধরায় পদার্পণ করেছেন। অপরূপ। এমন সুন্দর চেহারাও কোনো মানব শিশুর হয়। যে একবার দেখে তারই দুচোখ শীতল হয়ে যায়। শাহী মহলের বাইরে উন্মক্ত আকাশ, মরুভূমি, পাহাড়, বিশাল বনরাজি নিশ্চুপ বসে নেই। সমুদ্রের নীল অতলান্ত জলরাশি পর্যন্ত আজ নবী পরিবারের আনন্দে ভাগ বসিয়েছে। স্মরণের নিজস্ব প্রিμয়ায় বায়ুমণ্ডলও এ সম্বর্ধনায় শরীক হয়েছে। নবীর গৃহে আরেক নবীর আগমন। সৌভাগ্য আর কাকে বলে। হজরত দাউদ আ. নিজের সৌভাগ্যে আলাহ্‌পাকের প্রতি কৃতজ্ঞতা অনুভব করলেন। তৎক্ষণাৎ পরমপ্রভুর সকাশে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। নবী পরিবারে μমশ বড় হতে লাগলেন হজরত সুলায়মান আ.।

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।