দুজন বাদশাহ যারা নবী ছিলেন
/ ٥٨
📝 نص 📖 PDF

তারা। তারপর খাল কেটে সমুদ্রের সাথে সেটার সংযোগ ঘটালোু যাতে করে সাগরের পানি খাল বেয়ে তাদের সদ্যকাটা পুকুরে চলে আসতে পারে। পরের শনিবার খাল বেয়ে পানির সাথে সাথে প্রচুর মাছ ভেসে আসতে লাগলো পুকুরের দিকে। আনন্দ আর ধরে না মৎস্যজীবী লোকদের। কী সুন্দর ব্যবস্থা। মাছে পুকুর ভরে গেলো কিছুক্ষণেই। সাথে সাথে জেলেরা খালের সাথে পুকুরের সংযোগ বন্ধ করে দিলো। ফলে ঝাঁকে ঝাঁকে মাছ জলাশয়ে আটকা পড়ে গেলো। হয়েছে এবার। বেশ হয়েছে। ভাবে জেলেরা। কাল এসে তুলে নিলেই হবে। শিকার তো আর শনিবারে করলাম না আমরা। রোববারেই সেটা করবো। আমাদের মাছ ধরাও হবে আবার শরীয়তের বাহ্যিক কাঠামোও ঠিক থাকবে। এতে অসুবিধার কী আছে। আমরা নেহাত চালাক বলে এরকম একটা বন্দোবস্ত করতে পেরেছি। কিন্তু দুর্ভাগার দল বুঝলো না। একবার চিন্তা করেও দেখলো না যে, মাছ ধরার মূল কাজ শনিবারেই সম্পন্ন হয়েছে। রোববারের কথা বলাতো প্রহসন মাত্র। বস্তুতঃপক্ষে লোভ মানুষের সহজাত শুভবুদ্ধি নষ্ট করে দেয়। প্রবৃত্তির প্রাবল্য মানবদৃষ্টিকে অন্ধ করে ফেলে। মন্দ প্রবৃত্তির দাসত্ব যারা করে তারা জ্ঞানীদের মতো কথাবার্তা বললেও প্রকৃতপক্ষে নিজেদেরকে ফাঁকি দেয়। এর পরিণাম তাদের দিকেই প্রত্যাবর্তন করে। মাছ ধরা নিয়ে জেলেদের মধ্যে দেখা দিলো বিপত্তি। এতে তাদের মাঝে তিনটি দল সৃষ্টি হলো। একদল মৎস্য আহরণের অপকৌশল অকুণ্ঠচিত্তে সমর্থন করে। শুধু তাই নয়। তারা এতে সিμয়ভাবে অংশগ্রহণও করে। কোনো মূল্যেই তারা এ অবৈধ কাজ পরিত্যাগ করতে রাজী নয়। দ্বিতীয় দল তাদের এ কাজের তীব্র বিরোধীতা করলো। বোঝাতে চাইলো তাদেরকে, এটা করা কোনো মতেই ঠিক নয়। বিভিন্ন বক্তৃতা বিবৃতির মাধ্যমে এ দলটি জেলেদের নিবৃত্ত করতে সচেষ্ট রইলো। কিন্তু কে শোনে কার কথা। না শোনার ভান করে অপকর্মের হোতারা তাদের অকাজ চালিয়েই যায়। তৃতীয় দলটি নিরপেক্ষ ভূমিকা পালন করলো। সম্পূর্ণ নিশ্চুপ রইলো তারা এ ব্যাপারে। নিজেরা অপকর্মে লিপ্তও নয়। আবার কাউকে বাধা দান করতেও সচেষ্ট নয়। ধীবর সম্প্রদায়ের প্রথম দলটি ভাবতেও পারেনি যে, তাদের জঘন্য মনোবৃত্তির ফলাফল এতো শিগ্‌গির চলে আসবে। আসলে কোনো প্রতিফল আসবে বলে তাদের মনেই হয়নি। আচমকা আজাব এসে পড়লো তাদের উপর। পবিত্র দিন উপেক্ষাকারী জেলেরা বানরে পরিণত হলো। জ্ঞান, বুদ্ধি, অনুভূতি সবকিছু বর্তমান রইলো। শুধু আকৃতি বদলে গেলো তাদের। আর বাকশক্তি হলো রুদ্ধ। কী পরিতাপের বিষয়।

— صفحة ٢٤ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.