দুজন বাদশাহ যারা নবী ছিলেন
/ ৫৮
📝 লেখা 📖 পিডিএফ

সাত

শনিবার দিনটি হজরত দাউদ আ. এর সম্প্রদায়ের জন্যে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। পবিত্র এদিনটি কেবলমাত্র ইবাদত বন্দেগীর জন্যে নির্দিষ্ট করা হয়েছে। শরীয়তের নিরীখে এদিন পার্থিব কাজকর্ম নিষিদ্ধ বলে বিবেচিত হয়। নবীর উম্মতেরা শনিবার দিনটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন। সকাল হতে না হতেই তারা সাংসারিক ঝামেলা গুটিয়ে ইবাদতে মনসংযোগ করেন। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেন। এভাবে চললো কিছুদিন। কিন্তু হজরত দাউদ আ. এর প্রজাদের একাংশ শনিবার দিনটি নিয়ে অচিরেই এক মহাসমস্যায় পড়ে গেলো। এরা হলো রাজ্যের সমুদ্র উপকূলে বসবাসকারী জেলে সম্প্রদায়। মাছ শিকার করাই এদের একমাত্র পেশা। সাগর তীরবর্তী এলাকায় এটাই লাভজনক জীবিকা। তাছাড়া এখানে অন্য কোনো ব্যবসা বাণিজ্য সহজলভ্য নয়। জেলেরা প্রতিদিন মহাদেশীয় সোপান থেকে মাছ আহরণ করে নিকটস্থ বাজারে নিয়ে যায়। তারপর সেগুলো বিিμ করে অর্থকড়ি নিয়ে ঘরে ফিরে আসে। অথচ শনিবার দিন তারা একাজ করতে পারে না। শরীয়তের নিষেধাজ্ঞা থাকার জন্যে এ দিন তাদেরকে মৎস্য শিকার বাদ দিতে হয়। এতে জেলেরা অত্যন্ত অসুবিধা অনুভব করলো। শরীয়তের আইন তাদের মোটেও পছন্দ হলো না। ভালো না লাগার প্রধান কারণ হচ্ছেু এদিনটিতে অন্যান্য দিনের তুলনায় মাছের আগমন বেশী দেখা যায়। এমনকি সামুদ্রিক প্রাণীগুলো জেলেদের হাতের নাগালে চলে আসে। পর্যাপ্ত মাছ হাতের কাছে। কিন্তু ধরা যাবে না। এটা কোনো কথা হলো। μমবর্ধমান লোভ ধীবর সম্প্রদায়কে পাগলপারা করে তুললো। কি করা যায়। কি করা যায়। কীভাবে আইন ফাঁকি দেয়া যায়। এ নিয়ে অস্থির হয়ে পড়লো জেলেরা। বড্ড ক্ষতি হয়ে যাচ্ছে। উপায় একটা বেরিয়ে পড়লো। শয়তান তো এটাই চায়। মানুষের প্রকাশ্য শত্রু শয়তান। লোভী অন্তরে কুমন্ত্রণা ঢেলে দিতে তার কতোক্ষণই বা লাগে। শরীয়ত লংঘনের অপকৌশল উদ্ভাবন করে ফেললো জেলেরা। এরপর সে অনুযায়ী কাজ শুরু করলো। তরিৎ গতিতে উপকূল এলাকায় পুকুর খনন করলো

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।