হঠাৎ দুইদল লোক নবীর নির্জনাবাসের পিছনের দেয়াল টপকে ভিতরে ঢুকে পড়লো। ঢুকলো তারা নিঃশব্দ পদক্ষেপে। ফলে বাড়ীর সামনের দিকে অবস্থানরত প্রহরী তাদের উপস্থিতি টের পেলো না। লোকগুলো এরপর হজরত দাউদ আ. এর কক্ষে প্রবেশ করলো। ঘটনার আকস্মিকতায় ধ্যানমগ্ন নবী চমকে উঠলেন। আচমকা এতোগুলো লোকের উপস্থিতি। কি ব্যাপার! কি হয়েছে আজ। কিছুটা বিব্রত হয়ে পড়লেন নবী। তাঁর ইবাদত যে বিঘ্নিত হয়েছে সেকথা বলা বাহুল্য। 'আমরা দু'টি বিরোধী পক্ষ। একে অপরের বিচারপ্রার্থী। আপনি আমাদের দু'দলের মধ্যে আপোষ মীমাংসা করে দিন। আমাদেরকে সহজ পথ বাতলে দিন।' বিবাদমান দু'দল নবীকে আস্বস্ত করে বললো। একজন তাদের মধ্য থেকে বললো, 'আমার এক ভাই নিরানব্বইটি দুম্বার মালিক। আর একটি মাত্র দুম্বা আমার অধিকারে আছে। তা সত্ত্বেও সে আমাকে বলে আমার পশুটি তাকে দিয়ে দিতে। এ নিয়ে সে তর্কে যুক্তিতে আমার উপর প্রবল। আমি তার সঙ্গে পেরে উঠি না।' অভিযোগ বিবেচনা করে হজরত দাউদ আ. বললেন, 'এ ব্যক্তির এতোগুলো প্রাণী থাকার পরেও তোমার দুম্বাটি চাওয়া নেহাতই অন্যায়। একত্রে বসবাসকারীরা অনেক ক্ষেত্রে পরস্পর এরকম অন্যায় অবিচার করে থাকে।' তিনি আরো বলেন, 'যারা খাঁটি মোমিন ও সৎকর্মপ্রবণ হন তারা সতর্ক থাকেন, অন্যায় আচরণের নিকটবর্তী হন না। অবশ্য এ ধরনের লোকের সংখ্যা খুব কম।' চকিতে নবী বুঝে ফেললেন লোকগুলোর আগমনের কারণ। এ তো আর কিছু নয়। এটা নিশ্চয় আলাহ্পাকের পরীক্ষা। তা না হলে এতোগুলো মানুষ দেয়াল টপকে সামান্য ব্যাপারে এখানে কেনই বা আসবে। আসলেই আলাহ্তায়ালার সাহায্য ছাড়া একপলকও নিরাপদ থাকা সম্ভব নয়। নিবিষ্ট মনে ইবাদত করাও সহজ নয়। লা হাওলা ওয়া লা কুউওয়াতা ইলা বিলাহ। আলাহ্ ছাড়া কোনো সহায়তা নেই। তিনি ছাড়া কোনো শক্তি নেই। প্রায় সাথে সাথেই হজরত দাউদ আ. সেজদাবনত হলেন। এভাবে তিনি মহানপ্রভুর কাছে ক্ষমাপ্রার্থী হলেন। নবীর কাতর প্রার্থনায় করুণার সাগর উদ্বেলিত হলো। অনুকম্পা পেলেন তিনি। আরো পেলেন উঁচুস্তরের মর্যাদা। এসব ঘটনা নবীর মর্যাদা বৃদ্ধির কারণ হয়। এটা বুঝতে কোনো স্বচ্ছ মনোবৃত্তির অধিকারী ব্যক্তিরই বেগ পেতে হয় না। পূতিগন্ধময় অন্তরের অধিকারী ব্যক্তিরাই শিক্ষণীয় ঘটনার অপব্যাখ্যা করে থাকে।
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।