দুজন বাদশাহ যারা নবী ছিলেন
/ 58
📝 Text 📖 PDF

আর একদিন নবী মামলা মোকদ্দমার রায় প্রদান করেন। দরবারে আগত অনেক প্রজার অভিযোগ শ্রবণ করেন। এদিনটি তিনি কেবল মামলার জন্যেই খালি রেখেছেন। তৃতীয় দিন বাদশাহ্‌ দাউদ আ. রেখেছেন পারিবারিক কাজকর্ম দেখা শোনা করার জন্যে। শত ব্যস্ততার মাঝেও নবী তাঁর পরিবারকে সময়টি দেন। কারণ, ঘরের লোকদেরও তো তাঁর উপর দাবী রয়েছে। আর সেটা তিনি যথার্থভাবেই পালন করেন। চতুর্থ দিন নবী আরেক রূপে সাধারণ্যে দেখা দেন। এদিনটি তিনি ওয়াজ নসীহতে ব্যয় করেন। কীভাবে মানুষ দুনিয়া ও আখেরাতে সফল হবে তার চেষ্টা ফিকির করেন। আর এদিন তিনি তার সাহাবীদেরকে নিয়ে শরীয়তের বিভিন্ন দিক সম্পর্কে আলোচানয় নিমগ্ন থাকেন। বর্ণনা করেন বহু মাসআলা মাসায়েল। যবুর কিতাবের মর্ম অনুধাবনেও সঙ্গীদেরকে তিনি উৎসাহিত করেন। নবীর প্রত্যক্ষ শিক্ষা ছাড়া আসমানী গ্রন্থ আত্মস্থ করবে কে? যিনি শরীয়তের বাহক, প্রদাতা তিনিই তো শিক্ষা দেবেন প্রথমে মানুষকে। আর আত্মিক লক্ষ্যের মাধ্যমে মানব অন্তর প্রশস্ত করবেন। তবেই না সাহাবীদের মাধ্যমে শরীয়তের বাস্তব রূপায়ন ঘটবে সাধারণের মাঝে। হজরত দাউদ আ. এর এ পদ্ধতি চলতে থাকে μমাগত। আবর্তিত হয় মাসের পর মাস। একদিন নবী বললেন, 'হে পরওয়ারদেগার! দিন রাতের প্রতি মুহূর্তে দাউদ পরিবারের কেউ না কেউ অবশ্যই আপনার ইবাদতে মশগুল থাকে।' আলাহ্‌তায়ালা বললেন, 'এসব কিছু একমাত্র আমার সাহায্যেই হয়ে থাকে। আমার সহায়তা না পেলে তুমি কোনো কিছুতেই সক্ষম হতে পারো না। আমি তোমাকে একদিন নিজের উপর ছেড়ে দেব।' আজ সেই দিন। হজরত দাউদ আ. এর ইবাদতের নির্দিষ্ট দিন। এদিন তিনি বিশেষ সতর্কতার সাথে নির্জনতা অবলম্বন করলেন। নিভৃত আবাসের ফটকে রয়েছে শ্রেষ্ঠ প্রহরী। ঈগল পাখির চোখ নিয়ে সে পাহারা দিচ্ছে নবীর নিরালা ভবন। কোনো প্রাণীর আগমনই তার দৃষ্টি এড়ানোর জো নেই। কিন্তু আজ যে পরীক্ষার দিন। আজকে তো আলাহ্‌তায়ালা নবীর মাধ্যমে বর্তমান ও পরবর্তী প্রজন্মকে শিক্ষা দেবেন। আজ সহস্র সতর্ক দৃষ্টিও তো কোনো কাজে আসার কথা নয়। কাজেই হজরত দাউদ আ. এর পাহারাদারের শ্যেন চাহনি কাংখিত ফল প্রদানে ব্যর্থ হলো। পরীক্ষা এলো তার অলক্ষ্যে।

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.