দুজন বাদশাহ যারা নবী ছিলেন
/ ৫৮
📝 লেখা 📖 পিডিএফ

দিয়ে তিনি বিভিন্ন প্রয়োজনীয় বস্তু তৈরী করেন। যুদ্ধের পোশাক, বর্মু এসবও তৈরী করেন। এমন সব সামগ্রী তিনি প্রস্তুত করেন যা দেখে সমকালীন শিল্পবোদ্ধারা তাক লেগে যান। বিশাল সাম্রাজ্যের অধিপতি হয়েও হজরত দাউদ আ. ধনাঢ্য নন। রাজকোষ থেকে তিনি কখনোই কিছু অর্থ বা ভাতা গ্রহণ করেন না। অঢেল ঐশ্বর্য শুধু উম্মতের প্রয়োজনেই ব্যয় করেন। নিজ হাতে তৈরী সামগ্রী বিিμ করে সে অর্থে নিজের এবং পরিবারের জীবিকা নির্বাহ করেন। রাজকার্য, নবুয়তের কাজের আঞ্জাম, জীবিকা সংস্থানে প্রচণ্ড ব্যস্ত থাকার পরেও বাকী সময়ের সিংহভাগ নবী ইবাদত বন্দেগীতে অতিবাহিত করে থাকেন। ইবাদতের ক্ষেত্রে তাঁর একটি সুন্দর নিয়ম রয়েছে। স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রেখে অধিক ইবাদত করার জন্যে হজরত দাউদ আ. এর আদর্শ সর্বকালের জন্যে অনুসরণীয়। তিনি রাতের প্রথমার্ধে নিদ্রিত থাকেন। তারপর উঠে নামাজে মশগুল হয়ে পড়েন। আবার সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত বিশ্রাম নেন। এ নিয়ম আলাহ্‌পাকের কাছে খুবই পছন্দনীয়। হজরত দাউদ আ. এর রোজা রাখার নিয়মতো হজরত রসুলে পাক স. এর অকুণ্ঠ সমর্থন পেয়েছে। শরীর সুস্থ রেখে দীর্ঘকাল রোজা রাখার জন্যে সত্যিই এ পদ্ধতির জুড়ি নেই। হজরত দাউদ আ. একদিন রোজা রাখেন আর একদিন রোজাবিহীন কাটান। এভাবেই তিনি সারা বছর রোজা করেন।

ছয়

হজরত দাউদ আ. এমনভাবে নিজের পরিবারের সবার জন্যে সময় নির্ধারণ করে দিয়েছেনু যেনো কোনো প্রহর বাদ না পড়ে। এক মুহূর্তও আলাহ্‌পাকের ইবাদত ছাড়া অতিবাহিত না হয়। এভাবে ইবাদত বন্দেগীতে তাঁর পরিবারের লোকজন অভ্যস্ত হয়ে পড়ছেন। তাঁরা নবীর আদেশকৃত সময়গুলোতে একাগ্র সাধনা চালিয়ে যান দিনের পর দিন। তাছাড়া হজরত দাউদ আ. এর একটি চার দিনের রুটিন রয়েছে। এ চার দিনের একদিন নবী জনমানবহীন ভবনে কাটান। এদিন তাঁর সঙ্গে কারো দেখা সাক্ষাতের ব্যবস্থা থাকে না। বাড়ীর দোর গোড়ায় পাহারা বসান। যাতে কেউ তাঁর একনিষ্ঠতায় বাধ সাধতে না পারে।

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।