কেউ কোনো দরকার হলে দরবারে আসতে চাইলে কোনোরূপ বাধার সম্মুখীন না হয়েই এখানে আসতে পারেন। এক মাহেন্দ্র ক্ষণে হজরত দাউদ আ. এর কাছে আসমানী গ্রন্থ যবুর অবতীর্ণ হলো। আসমানী গ্রন্থ বিশিষ্ট নবীগণ লাভ করেন। হজরত মুসা আ. এর পর তিনি এ মর্যাদার অধিকারী হলেন। হজরত দাউদ আ. এর কণ্ঠস্বর এতো সুস্পষ্ট আর এতো সুললিত যে তা এককথায় অদ্বিতীয়। যখন তিনি পরিমার্জিত কণ্ঠে যবুর পাঠ শুরু করেন তখন এক অপ্রাকৃত দৃশ্যের অবতারণা হয়। স্বচক্ষে না দেখলে তা অনুমান করা কঠিন। তাঁর পরিশীলিত কণ্ঠের মোহময় তেলাওয়াত শুরু হলে তা শোনার জন্যে গভীর অরণ্য থেকে, আশপাশের গাছপালা থেকে পাখিরা ছুটে আসে। তন্ময় হয়ে পক্ষীকুল তাঁর তেলাওয়াত শ্রবণ করতে থাকে। ভুলে যায় পাখিরা তাদের অস্তিত্ব। দৈনন্দিন কর্মপরিধি। নবী যখন তসবিহ পাঠ করেন তখনো পাখিরা দল বেঁধে তাঁর কাছে চলে আসে। তাঁর তসবিহ পাঠে প্রভাবান্বিত হয়ে তারাও মগ্ন হয়ে যায় তসবিহ পাঠে। মন্ত্রমুগ্ধের মতো পাখিরা বিচিত্র শব্দে তসবিহ পাঠ করে অনেকক্ষণ ধরে। এরকম সকাল বিকাল ঝাঁক বেঁধে নবীর সাথে আলাহ্তায়ালার স্মরণে লিপ্ত থাকে। দর্শক শ্রোতা যারা উপস্থিত হয় বিমোহিত হওয়া ছাড়া তাদের উপায় থাকে না। এমন দৃশ্যপট কে কবে দেখেছে যে নির্লিপ্ত থাকবে। এমনকি স্থবির পাহাড়গুলোও হজরত দাউদ আ. এর জিকির শুনে স্থির থাকতে পারে না। তারাও হজরত দাউদ আ. এর সাথে প্রভু প্রতিপালকের স্মরণে লিপ্ত হয়। প্রভুস্মরণের অদ্ভুত শ্রুতিমধুর শব্দ তাদের গা থেকে স্পষ্ট শোনা যায়। যবুর পাঠ হজরত দাউদ আ. এর জন্যে সহজ করে দেয়া হয়েছে। তাঁর উপর অবতারিত গ্রন্থ যবুর যা সাধারণত দীর্ঘ সময় লেগে যায় পাঠ শেষ করতে। তা তিনি অতি অল্প সময়ে সমাপ্ত করতে পারেন। এও তাঁর আরেক মোজেজা। কখনো তিনি তাঁর লোককে নিজ বাহনের উপর জিন ও আসন বাঁধার আদেশ দিয়ে তেলাওয়াত আরম্ভ করেন। লোকটি জিন বেঁধে ফেলার আগেই তিনি তেলাওয়াত নিষ্পন্ন করেন। আলাহ্তায়ালা হজরত দাউদ আ.কে হস্তশিল্পেও বিশেষ দক্ষতা দান করেছেন। হরেক প্রকারের হস্তশিল্প সামগ্রী তৈরীতে তাঁর সমকক্ষ কেউ নেই। সারা জগত খঁুজলেও তাঁর নিকটবর্তী পারদর্শী কাউকে পাওয়া যাবে না। তাছাড়া একাজের সহায়ক আরেকটি অনন্য মোজেজা আলাহ্পাক নবীকে দান করেছেন। কোনো রাসায়নিক দ্রব্য প্রয়োগ বা কোনো উপকরণ ছাড়াই তাঁর পবিত্র হাতের সুকোমল স্পর্শে কঠিন লোহা নরম হয়ে যায়। নমনীয় মোমের মতো লোহা
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।