দুজন বাদশাহ যারা নবী ছিলেন
/ ৫৮
📝 লেখা 📖 পিডিএফ

'আলাহ্‌পাক তোমাদেরকে একটি নদী দ্বারা পরীক্ষা করবেন।' পথিমধ্যে বাদশাহ্‌ তালুত বললেন তাঁর দলকে, 'শত পিপাসা পেলেও পেট পুরে পানি পান করা নিষেধ। কাজেই যে কেউ সে নদীর পানি পান করবে সে আমার সাথী হবে না। আর যে পানি মুখেও তুলবে না সে আমার সহযাত্রী হবে। অবশ্য যে শুধু এক আঁজলা পান করবে সেও আমার সঙ্গী হবে।' সূর্যের প্রখর তাপে ঝলসে যাচ্ছে মরু অঞ্চল। সেই সাথে বিক্ষিপ্ত লু হাওয়া গরম বৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করছে। গ্রীষ্মমণ্ডলীয় ভূপৃষ্ঠের মধ্যে মরুভ্রমণ বড়ই ক্লেশকর। এদিক সেদিক তাকালেই চোখ ঝিকিয়ে ওঠে। ভ্রমণক্লান্ত তালুতবাহিনী তৃষ্ণা বোধ করলো। রসদ যা ছিলো তাতো পথেই সাবাড়। তেষ্টায় একেক জনের ছাতি ফাটার যোগাড় হলো। এমন সময় তাদের দৃষ্টিসীমায় একটি নদী দেখা গেলো। এক সময় নদীর কাছে পেঁৗছে গেলো বনিইসরাইলরা। টলটলে স্বচ্ছ পানি। আহা! কতোদিন নদীর দেখা নেই। নেই ইচ্ছে মতো পানি পানের সুযোগ। এইতো চোখের সামনে পানি। হাত বাড়ালেই ছোঁয়া যায়।

পাঁচ

ফিলিস্তিনে নতুন অধ্যায়ের সূচনা হলো। হজরত দাউদ আ. এর সুদক্ষ রাষ্ট্র পরিচালনা এখানকার অধিবাসীদেরকে নিশ্চিত জীবনযাত্রার আস্বাদ এনে দিলো। সুখী সমৃদ্ধ রাজ্য বলতে যা বুঝায় ফিলিস্তিন হলো তাই। নবীর সুষ্ঠু বিচার ব্যবস্থা সমাজের সর্বস্তরে ন্যায়ের দৃষ্টান্ত প্রতিষ্ঠা করলো। আর তা হবে না-ই বা কেনো। নবুয়তের বিশেষ জ্ঞান দ্বারা যিনি শাসন কার্য সমাধা করবেন তাঁর কাজ তো সাধারণ রাজ-রাজাদের জন্যে অনুকরণীয় হতেই হবে। হজরত দাউদ আ. একটি নির্দিষ্ট সময় নিয়ে রাজদরবারে বসেন। প্রজা তথা উম্মতের বিভিন্ন অভাব অভিযোগ শোনেন। সেসব শুনে তিনি অবস্থানুযায়ী মীমাংসা করে থাকেন। প্রজাসাধারণের জন্যে তাঁর দ্বার সে সময় উন্মুক্ত থাকে। যে

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।