দুজন বাদশাহ যারা নবী ছিলেন
/ ৫৮
📝 লেখা 📖 পিডিএফ

হজরত শিমবীল আ. অন্তর্বেদনা অনুভব করলেন তার সম্প্রদায়ের কথা শুনে। কষ্টানুভূতি বেড়ে যায় তাঁর। কেমন জাতি এরা। এরা কি কোনোদিনই স্থিরমস্তিষ্ক হবে না। 'তালুতকে আলাহ্‌পাক তোমাদের উপর বৈশিষ্ট্য দান করেছেন। মনোনীত করেছেন। আর তাঁকে দৈহিক গঠনে, শক্তিতে তোমাদের উপর প্রাধান্য দিয়েছেন।' মনের কষ্ট চাপা রেখে কথাগুলো বললেন নবী। 'আলাহ্‌পাক যাকে খুশী রাজত্ব দান করেন।' আরো বললেন তিনি, 'তালুতের বাদশাহ্‌ ও নেতা হওয়ার বাহ্যিক নিদর্শন এই যে, তোমাদের প্রতিপালকের বিশেষ কুদরতে তাবুতে সকিনা বা শান্তির সিন্দুক তোমাদের কাছে প্রত্যার্পিত হবে। যাতে রয়েছে হজরত মুসা ও হজরত হারুন আ. এর পরিত্যক্ত বস্তু।' অচিরেই নিদর্শন প্রকাশিত হলো। কথিত আছে, শত্রুরা তাবুতে সকিনা যে স্থানেই রাখে সেখানেই মহামারীর প্রাদুর্ভাব ঘটে। দিন দিন আমালেকাদের ভীতি বৃদ্ধি পেতে থাকে। সিন্দুকটি নিয়ে তাদের দুশ্চিন্তার অন্ত নেই। লুণ্ঠিত সিন্দুক নিয়ে কী বিপত্তিই না হলো। মহা ফ্যাসাদ। এটা কোথায় রাখা যায়ু এ ভাবনা তাদেরকে কুরে কুরে খেতে থাকে রাত দিন। কেউ কাছে যেতে চায় না। আবার এটা কোথাও রাখা যায় না। কী মুশকিল। অনেক ভেবে চিন্তে ঠিক করলো শত্রুপক্ষু সিন্দুকটি চাকা ইত্যাদি জুড়ে গরুর পিঠে চাপিয়ে ছেড়ে দেয়া যাক। উন্মুক্ত মরুভূমিতে যে দিকে খুশী এটা চলে যাক। তাই করলো জালুতের দল। কৌশলে গরুর পিঠে সিন্দুক তুলে দিয়ে সেটাকে মরুভূমির দিকে তাড়িয়ে দিলো। তখন ফেরেশতারা গরু হাঁকিয়ে সিন্দুকটি বনিইসরাইলদের কাছে এনে দিলেন। বনিইসরাইলদের জল্পনা কল্পনার অবসান হলো। নিদর্শন দেখে তাদের মন তরল হয়ে এলো। আপত্তি করলো না তারা বাদশাহ্‌ তালুতের নেতৃত্ব মেনে নিতে। বাদশাহ্‌ তালুতের তত্ত্বাবধানে অভিযানের প্রারম্ভিক প্রস্তুতি শুরু হলো। বিপুল পরিমাণ লোকের যোগদানে তালুতের বাহিনী জনসমুদ্রে পরিণত হয়ে গেলো। তারপর বীরবিμমে এগিয়ে চললো এ বাহিনী রণক্ষেত্রের দিকে। বনিইসরাইলরা μমশ সম্মুখপানে এগুতে লাগলো। কতো মেঠো পথু চড়াই উৎরাই পাড়ি দিচ্ছে তারা তার কোনো হিসেব নেই। চোখে তাদের জ্বলছে প্রতিশোধের আগুন। ধিকি ধিকি জ্বলছে স্বজন হারানোর বেদনা তাদেরকে যেনো উন্মত্ত করে তুলছে।

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।