দুজন বাদশাহ যারা নবী ছিলেন
/ ৫৮
📝 লেখা 📖 পিডিএফ

ইতোমধ্যে পুনরুত্থান ঘটেছে দুর্ধর্ষ আমালেকা জাতির। ফিলিস্তিন ও মিশরের মধ্যবর্তী ভূখণ্ডে এদের অধিবাস। দীর্ঘ নীরবতা ভঙ্গ করে তারা জেগে উঠেছে। এখন জালুত-ভয়ংকর জালুত তাদের রাজা। তার দিক নির্দেশে আমালেকারা হয়ে উঠলো অপ্রতিরোধ্য। রাজা জালুতের পতাকাতলে সমবেত হয়ে তারা বনিইসরাইলদের আμমণের পরিকল্পনা আটলো। সিদ্ধান্ত নেয় জালুত। বাঁধভাঙ্গা জোয়ারের মতো ফিলিস্তিনে চড়াও হতে হবে। কোনোরকম প্রতিরোধের সুযোগ দেয়া যাবে না বনিইসরাইলদেরকে। প্রবলভাবে আμান্ত হলো ফিলিস্তিন। আমালেকা সম্প্রদায়ের ঝটিকা আμমণে খড়কুটার মতো ভেসে গেলো বনিইসরাইলি প্রতিরোধ। কোনো প্রচেষ্টাই তাদের টিকলো না শেষাবধি। নিহতদের লাশে আর আহতদের কাতরধ্বনিতে বায়ুস্তর আলোড়িত হলো। আতংকের কালো ডানা বিস্তারিত হলো ফিলিস্তিন জুড়ে। হতাহতের পাশে বসে μন্দনরতা রমণীরা সিংহহৃদয় যোদ্ধাদেরকেও কাঁদিয়ে ছাড়লো। এ আμমণে বনিইসরাইলরা ভীষণভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হলো। ক্ষতির পরিমাণ নির্ধারণ করা দুষ্কর। গোটা জাতি সন্ত্রস্ত হলো আরেকটি কারণে। ব্যাপক লুন্ঠনের এক পর্যায়ে আমালেকারা তাদের পবিত্র আমানত তাবুতে সকিনা বা শান্তির সিন্দুক নিয়ে চলে যায়। এর ভিতর তওরাত শরীফের মূল পাণ্ডলিপি, হজরত মুসা আ. এর ব্যবহৃত লাঠি এবং হজরত মুসা ও হজরত হারুন আ. এর জামা সুরক্ষিত ছিলো। জানমালের ক্ষয়ক্ষতি যতটা তাদেরকে বিচলিত করলো, তার চেয়ে বেশী বিব্রত করলো পবিত্র বস্তু লুণ্ঠনের সংবাদ। এতে বনিইসরাইলদের মাথায় আকাশ ভেঙে পড়লো। কোত্থেকে যে কি হয়ে গেলো। চরম সর্বনাশের আর বাকী রইলো কী? শত শত বছরের গচ্ছিত সম্পদ এই তাবুতে সকিনাু তাও হাত ছাড়া হয়ে গেলো। এমন অত্যাচার কাঁহাতক সহ্য করা যায়। কিন্তু উপায়ই বা কোথায়? রাজা জালুত ও তার সম্প্রদায়ের বিরুদ্ধে দাঁড়াবে এমন বীর কোথায়? জাতির μান্তিকালে আবিভূর্ত হলেন হজরত শিমবীল আ.। এমন সময় নবী হলেন তিনি। হাল ধরলেন দিগভ্রান্ত সম্প্রদায় বনিইসলাইলের। স্বস্তি ফিরে এলো কিছুটা ফিলিস্তিনে। অন্ধকার আবর্তে প্রদীপ্ত শিখা দেখতে পেলো বনিইসরাইল। তাদের মৃতপ্রায় অন্তর নতুন করে বাঁচার আশায় সঞ্জীবিত হলো। যাই হোকু একটা উপায় এবার হবে। ভাবে তারা। একজন নবীর পথনির্দেশই তাদেরকে এই দুঃখের চোরাবালি থেকে উদ্ধারের পথ দেখাতে পারে।

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।