জালুতের বিশাল ধড় মাটিতে। একটি মাত্র পাথরের ঘায়ে জালুতের মতো নামীদামী বীর ধরাশায়ী হলো। প্রায় সাথে সাথেই প্রাণবায়ু নির্গত হলো তার। ভয় আর বিস্ময়ের সংমিশ্রণ আমালেকা সম্প্রদায়কে স্থবির করে ফেললো। এটা কি করে সম্ভব হলো! ওহ্ এযে স্বপ্নের অতীত। এমন ঘটনা চোখে দেখেও কি বিশ্বাস করা যায়। কিন্তু...... ভীতসন্ত্রস্ত জালুত বাহিনী পালানোর কথা ভুলে গেলো। এ সুযোগে বাদশাহ্ তালুতের দল ভীষণবেগে তাদের উপর আঘাত হানলো। ইমানের বলে বলীয়ান সৈনিকদের কাছে হতোদ্দম আমালেকারা চরমভাবে মার খেতে লাগলো। নেতার অকাল মৃত্যুতে সাহস যোগানোর তাদের আর কেউ রইলো না। প্রতি আμমণ তো দূরের কথা, গা বাঁচানোই তাদের পক্ষে সুকঠিন হয়ে দাঁড়ালো। দিশেহারা সৈন্যরা অবশেষে ছত্রভঙ্গ হয়ে গেলো। বহুকাঙ্িখত বিজয় এখন বনিইসরাইলদের করায়ত্বে। গোটা সম্প্রদায় আজ আনন্দে উলাসমুখর। উলসিত জনতা যেনো আজ পাগলপারা। কি দুর্যোগপূর্ণ দিনগুলোই না বনিইসরাইলদের উপর দিয়ে বয়ে গেলো। বিজয়ী সেনাদলের সাথে সাথে সাধারণ নাগরিকরা একাত্ম হয়ে খুশীর জোয়ারে মেতে উঠলো। নতুন করে বাঁচার আশায় উজ্জীবিত হলো সবাই। মুষ্টিমেয় তালুতবাহিনীর সাফল্য তাদের জীবনবোধই পাল্টে দিয়েছে। এবার চিনলো সবাই হজরত দাউদ আ. কে। যাঁর একমাত্র আঘাতে জালুতের মতো বলশালী যোদ্ধাকে ইহলীলা সাঙ্গ করতে হয়েছেু তাঁকে কে না চিনবে। অতি অল্প সময়ে দিকে দিকে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়লো। একটি ঘটনা দ্বারাই ব্যাপক প্রসিদ্ধি লাভ করলেন, হজরত দাউদ আ.। আলাহ্পাক যাঁকে চান তাঁকে যে কোনোভাবেই সুখ্যাতি দান করেন। আলাহ্তায়ালার প্রিয় তো তিনি ছিলেনই। এখন জনপ্রিয়তা পেলেন। হজরত শিমবীল আ. এর দুনিয়া থেকে পর্দা করার সময় এসে গেলো। তিনি জরুরী বাণী রাখলেন জাতির উদ্দেশ্যে। ভালমতো বুঝিয়ে দিলেন তাদের কতব্যকর্ম। তারপর বনিইসরাইলদেরকে ছেড়ে চলে গেলেন তিনি। বিদায় নিলেন নশ্বর ভূলোক থেকে। হজরত শিমবীল আ. নবুয়তের উত্তরসূরী রেখে গেলেন হজরত দাউদ আ.কে। হজরত দাউদ আ. মানুষের সর্বোচ্চ সম্মান 'নবুয়ত' লাভ করলেন। সেই সাথে পেলেন বাদশাহী। বাদশাহ্ তালুতেরও স্থলাভিষিক্ত হলে তিনি। এখন তিনি একাধারে নবী এবং বাদশাহ্।
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।