'আমাদের সংখ্যা কমে যাওয়াতে শক্তিধর জালুত ও তার সৈন্যদলের মুখোমুখী হওয়ার শক্তি আমাদের হবে না।' এই বলে আশংকা প্রকাশ করলো দুর্বলচিত্ত লোকগুলো। ুআলাহ্তায়ালার আদেশে ছোট দল বড় দলের উপর বিজয়ী হয়েছে। এ রকম দৃষ্টান্ত তো একটি নয়, দুটি নয়, অনেক। প্রতিপালকের সাহায্য কেবল ধৈর্যশীলদের সঙ্গে। জবাব দিলেন স্থিরচিত্ত লোকেরাু যারা পিপাসার্ত হওয়া সত্ত্বেও নির্বিকার ছিলেন। ইমানের দৃঢ়তা থাকলেই এরকম কথা বলা যায়। যারা দুর্বলতার শিকার তারা শুধু উপকরণের উপর নির্ভরশীল হয়ে পড়ে। লোকসংখ্যা, অস্ত্রসম্ভার ইত্যাদি তুলনামূলক বিশেষণে লেগে যায়। অন্তর রোগগ্রস্ত বলে আলাহ্তায়ালার প্রতিশ্রুতির উপর তারা পুরোপুরি নির্ভর করতে পারে না। মাত্র তিনশতো তেরজন যোদ্ধা নিয়ে বাদশাহ্ তালুত রণাঙ্গণে উপস্থিত হলেন। এদের মধ্যে হজরত দাউদ আ.ও রয়েছেন। কিছুসংখ্যক সবল সৈনিকদের তিনি অন্যতম। তখনো হজরত দাউদ আ. নবী নন। তাই তেমন প্রসিদ্ধও নন। দু'পক্ষ সামনাসামনি হলো একসময়। ক্ষুদ্র দলটির তুলনায় রাজা জালুতের দলটি বিশাল। দিগন্তবিস্তৃত প্রান্তর জুড়ে আমালেকা বাহিনীর মাথাই শুধু নজরে আসে। আমালেকাদের আনন্দ আর ধরে না। প্রতিপক্ষের ছোট্ট সমাবেশ তাদের হাস্যরসের খোরাক যোগায়। তার উপর রাজা জালুত স্বয়ং আজ সৈন্য পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছে। কাজেই এ যুদ্ধের ফলাফল কী হবে তা নিয়ে তাদের মনে কোনো দ্বিধা নেই। নিশ্চিত বিজয় সামনে উপস্থিত। রাজা জালুত জীবন্ত কিংবদন্তী। মানুষের মুখে মুখে তার বীরত্বগাঁথা শোনা যায়। এমন মহাযোদ্ধার উপস্থিতি আমালেকাদের মনোবল কেবলই চাঙ্গা করে তোলে। সে কি গর্জন জালুতের। যুদ্ধ ক্ষেত্রে এসেই চিৎকার করে সে ত্রাসের সঞ্চার করলো। বিপক্ষের লোকবল দেখে তার আস্ফালন বেড়ে যায় কয়েকগুণ।
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।