দুজন বাদশাহ যারা নবী ছিলেন
/ ৫৮
📝 লেখা 📖 পিডিএফ

এক

অধিকাংশ বনিইসরাইল বাদশাহ্‌ তালুতের নিষেধাজ্ঞা অমান্য করলো। পানি তাদেরকে এমনই প্রলুব্ধ করলো যে, সতর্কবাণী সহজেই হলো উপেক্ষিত। অল্পসংখ্যক সৈনিক বাদে সবাই পেট পুরে পানি পান করলো। বাকী রইলো যারা তাদের মধ্যে কেউ কেউ সামান্য এক অাঁজলা পরিমাণ পান করলো। অবশিষ্টরা চরম ধৈর্যের পরিচয় দিলো। সংযমের পরাকাষ্ঠা দেখালো তারা। এসব সংযমী ব্যক্তিরা নদীর নিকটবর্তীও হলো না। বাদশাহ্‌ তালুতের অনুগত হয়ে দূরে সরে রইলো। পেট ভরে পানি পানকারীদের একপ্রকার অবসাদ দেখা দিলো। চরম ক্লান্তি এসে গ্রাস করলো আপাদমস্তক। চলৎশক্তিরহিত হয়ে পড়লো তারা। হাত পা ছড়িয়ে সবাই বসে পড়লো নদীর পাড়ে। অপর পাড়ে যাওয়ার সাধ্য আর নেই তাদের। বাদশাহ্‌ তালুত কী করবেন এখন। সাবধান তো তিনি করেই দিয়েছিলেন। কিন্তু তারা না শুনলে কি করবেন। বিষণ্ন মনে বাকী লোকলস্কর নিয়ে তিনি আবার যাত্রা শুরু করলেন। পরীক্ষায় উত্তীর্ণ মোমিনদেরকে নিয়ে তালুত নদীর বিপরীত তীরে পেঁৗছলেন। এখানেও স্বস্তি নেই। নদী পাড়ি দিয়েই দলের ভিতর দুর্বলতা দেখা দিলো। এ দুর্বলতা দেহে নয়, দেখা দিলো মনে। এক আঁজলা পানি পানকারীরা শংকিত হয়ে উঠলো। ভয়ার্ত ভাব ফুটে উঠলো তাদের চোখে মুখে। নিজেদের সংখ্যাল্পতার ভীতি তাদের প্রবল হলো।

— পৃষ্ঠা ১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।