সচেতন, তাঁদের দৃষ্টি থাকে কেবল কলবের সাফায়ী এবং আলাহ্র সাথে নেসবতের প্রতি। মির্জা মাযহার বলেছেন, হজরত হাফেজ সাদুলাহর পীর হজরত সিদ্দীক একবার বড়পীর সাহেবের বংশধরদের মধ্য থেকে এক সাহেবজাদার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তিনি সাহেবজাদা হওয়ার কারণে এবং বাহ্যিক চাকচিক্যের অহংকারে তাঁর সম্মানার্থে উঠে দাড়াননি। এতে করে তাঁর সাথী- সঙ্গীগণ এহেন বেআদবীতে নাখোশ হলেন। তাঁরা তাঁদের অসন্তুষ্টির বিষয়ে হজরত সিদ্দীককে অবহিত করলেন। কিন্তু তিনি তাঁদেরকে এ বিষয়ে হস্তক্ষেপ করতে না দিয়ে তাঁর নিজস্ব হিম্মত কাজে লাগালেন এবং তাঁর ওই হিম্মতের জোরে উক্ত সাহেবজাদা নকশ্বন্দিয়া তরিকা গ্রহণ করেছিলেন। এরপর তাঁর অবস্থা ভালো হয়ে গিয়েছিলো। কিন্তু তাঁর প্রিয়জনগণ এ তরিকা পছন্দ করতে পারলো না। তারা বললো, আপনি আপনার পিতা-পিতামহগণের তরিকা ছেড়ে দিয়ে অন্যদের তরিকা গ্রহণ করলেন কেনো? তিনি বললেন, আলাহ্তায়ালা কাদেরীও নন চিশতীও নন। আমি যেখানে আমার মকসুদ দেখতে পেয়েছি সেখানে পেঁৗছে গিয়েছি। তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন এরকম- হজরত হাফেজ মোহাম্মদ সিদ্দীকের জানাযা দাফনের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাওয়া হচ্ছিলো সেরহিন্দে। পথিমধ্যে আজানের সময় হলো। তখন তাঁর জানাযার ভিতর থেকে আজানের জবাব শোনা গেলো। তিনি আরেকটি ঘটনা বলেছেন এভাবে- একবার এক বেআদব মহিলা হজরত শায়েখ আব্দুল আহাদকে গালমন্দ করলো। তিনি ধৈর্য ধারণ করলেন। তখন মনে হলো তার প্রতিশোধ নেয়ার জন্য আলাহ্তায়ালার রোষ সিμয় হয়ে উঠেছে। তিনি তখন সেখানে উপস্থিত লোকদের মধ্য থেকে কোনো একজনকে বললেন, ওকে একটি থাপ্পড় মারো। লোকেরা থাপ্পড় মারতে ইতস্ততঃ করলো। হঠাৎ মহিলাটি মাটিতে লুটিয়ে পড়লো। পরক্ষণেই মৃত্যুবরণ করলো। তিনি তখন ইতস্ত তঃকারীদেরকে তিরস্কার করে বললেন, এই মেয়েটির রক্ত তোমাদের গর্দানের উপর। যদি আমার নির্দেশের উপর আমল করা হতো, তাহলে সে এভাবে মরতো না। মির্জা মাযহার এই ঘটনা বর্ণনা করার পর বলেন, মাশায়েখগণের হুকুম বিনা দ্বিধায় পালন করা উচিত। তার মধ্যে অনেক হেকমত লুক্কায়িত থাকে। মির্জা মাযহার আরো বলেছেন, শাহ গোলশান হজরত শায়েখ আব্দুল আহাদের অন্যতম খলিফা ছিলেন। তিনি পরিপূর্ণ নির্লিপ্ততার অধিকারী এবং কঠোর সাধক ছিলেন। বলা যায়, হজরত জুনায়দ বাগদাদীর খানকার সালেকগণও তাঁর দরবারের প্রতি ঈর্ষা করতে পারে। তিনি বলেছেন, তিনদিন পর আমার ক্ষুধার উদ্রেক হতো। তীব্র ক্ষুধা অনুভব করলে গাছের পাতা, খিরা ও খরবুজার খোসা
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।